শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

১৯৭১ সালের ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে,মৌলভীবাজারকে হানাদারমুক্ত ঘোষণা করা হয়

সিলেট নিউজ ডেস্ক / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

Manual1 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

আজ ৮ ডিসেম্বর মৌলভীবাজারের মুক্তি, বিজয় ও উল্লাসের দিন। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মৌলভীবাজারকে শত্রুমুক্ত ঘোষণা করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। একাত্তরের এই দিনে শহরসহ জেলার সর্বত্র স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়তে থাকে; বিজয়ের আনন্দে ফেটে পড়েছিল মুক্তিকামী মানুষ।১৯৭১ সালের ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে,মৌলভীবাজারকে হানাদারমুক্ত ঘোষণা করা হয়

সোমবার (৮ ডিসেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহ মোস্তফা সড়কের গণকবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।১৯৭১ সালের ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে,মৌলভীবাজারকে হানাদারমুক্ত ঘোষণা করা হয়

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। সভায় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।

৪ ডিসেম্বর কমলগঞ্জ উপজেলাকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। ৫ ডিসেম্বর জেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণ শুরু হলে একের পর এক এলাকা হানাদারমুক্ত হতে থাকে। ৫ ও ৬ ডিসেম্বর দুই দিনে রাজনগর, শ্রীমঙ্গল, কুলাউড়া ও মুন্সীবাজার এলাকা মুক্ত করে মুক্তিযোদ্ধারা মৌলভীবাজার শহর অভিমুখে অগ্রসর হন।

Manual7 Ad Code

১৯৭১ সালে মৌলভীবাজারে মহকুমা হেডকোয়ার্টার থাকায় এখানে পাকিস্তানি বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার স্থাপন করা হয়েছিল। তাই শহর ছিল হানাদারদের গুরুত্বপূর্ণ ঘাঁটি।

Manual7 Ad Code

জানা যায়, জেড ফোর্সের ১৭টি ইউনিটের মধ্যে দুইটি ইউনিট জব্বার (কুলাউড়ার সাবেক এমপি) ও মুহিবের নেতৃত্বে কুলাউড়া এলাকায় গেলেও বাকি ১৫টি ইউনিট নিয়ে মুক্তিযোদ্ধারা মৌলভীবাজার শহর অবরুদ্ধ করার অভিযান চালান। ৬ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে শহর ঘিরে শুরু হয় তুমুল যুদ্ধ। প্রচণ্ড লড়াই ও হতাহতের মধ্যেই ৭ ডিসেম্বর পাক হানাদাররা পুরো মহকুমা এলাকা থেকে বিতাড়িত হয় এবং মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করেন।

Manual3 Ad Code

তবে শহরের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক মাইন ও বিস্ফোরক পুঁতে রাখা থাকায় তৎক্ষণাৎ মুক্ত এলাকা ঘোষণা সম্ভব হয়নি। মাইন অপসারণ ও অস্ত্র নিষ্ক্রিয় করার কাজ শেষ হওয়ার পর ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজারকে হানাদারমুক্ত ঘোষণা করা হয়

Manual4 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি,
মোবাইল ০১৭৪০০২৩৬০৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code