শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে গাছ থেকে অজগর সাপ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

সিলেট নিউজ ডেস্ক / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

Manual2 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল সিন্দুরখান রোডের জোড়পুল এলাকায় একটি গাছের ডাল থেকে বড় আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গাছে ঝুলন্ত অবস্থায় সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা ভিড় জমাতে শুরু করেন এবং মুহূর্তেই এলাকায় সৃষ্টি হয় আতঙ্ক। এসময় অনেকে সাপটিকে পেটানোর জন্য চিৎকার চেঁচামেচি শুরু করেন।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় হাঁস, মুরগি ও ছাগল নিখোঁজ ছিল। তাদের ধারণা, উদ্ধার হওয়া অজগর সাপটিই সেগুলো খেয়ে থাকতে পারে।

Manual2 Ad Code

উত্তেজিত জনতার ভিড়ে সাপটি যে কোনো সময় নিচে পড়ে নিহত হওয়ার আশঙ্কা দেখা দিলে ঘটনাস্থলের পাশে থাকা পল্লী বিদ্যুতের লাইনের ঝুঁকি বিবেচনায় স্থানীয়রা দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে বিষয়টি জানানো হয় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে।

Manual3 Ad Code

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়। প্রায় ৩৫ মিনিটের প্রচেষ্টায় তারা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। পরে উদ্ধারকৃত সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code