শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত “ইসলামের সঠিক শিক্ষাই পারে জাতিকে মুক্তি দিতে”

সিলেট নিউজ ডেস্ক / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual6 Ad Code

কুষ্টিয়ার ভেড়ামারায় হেযবুত তওহীদের উদ্যোগে ‘দ্বীন প্রতিষ্ঠার পূর্বশর্ত- সহিহ আকিদা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার ভেড়ামারা এলাকায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান বিশ্বে মুসলিম জাতির চরম লাঞ্ছনা ও করুণ পরিণতির চিকুষ্টিয়ায় হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত
“ইসলামের সঠিক শিক্ষাই পারে জাতিকে মুক্তি দিতে”ত্র তুলে ধরেন। তিনি বলেন, “আজকে বিশ্বের কোথাও মুসলমানদের নিরাপত্তা নেই। ২০০ কোটিরও বেশি জনসংখ্যা হওয়া সত্ত্বেও আমরা সারা বিশ্বে নিপীড়িত। আমাদের নারীরা লাঞ্ছিত। এর কারণ কী? কেন আমরা আল্লাহর সাহায্য পাচ্ছি না?”
তিনি বলেন, “এর একমাত্র কারণ- আমাদের আকিদায় ঢুকে পড়া মারাত্মক ভ্রান্তি। আমরা ইসলামকে এখন কেবল নামাজ-রোজা ও আমল আখলাকের বিষয় বানিয়ে ফেলেছি। অথচ ইসলামের প্রকৃত আকিদা ছিল- অন্যায় অবিচার দূর করে আল্লাহর জমিনে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা। যতদিন মুসলমানরা এই লক্ষ্য নিয়ে কাজ করেছে, ততদিন তারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু ‘দ্বীন প্রতিষ্ঠা’র সংগ্রাম ছেড়ে দেয়ায় এই ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।”কুষ্টিয়ায় হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত
“ইসলামের সঠিক শিক্ষাই পারে জাতিকে মুক্তি দিতে”

Manual7 Ad Code

ঈমান ও আমলের ভিত্তি হিসেবে আকিদার গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, “উদ্দেশ্য ভুলে গেলে যেমন সঠিক গন্তব্যে যাওয়া যায় না, তেমনি আকিদা সহিহ না হলে আমল করেও লাভ হবে না। আজ আমরা আল্লাহর বিধানকে শুধু মসজিদে সীমাবদ্ধ করেছি, আর রাষ্ট্র পরিচালনায় মেনে নিয়েছি মানুষের তৈরি বিধান। এই দ্বিমুখী নীতির কারণেই আজ আমাদের এই অবস্থা।”

তিনি চলমান লাঞ্ছনা ও নিপীড়ন থেকে মুক্তি পেতে রাসুলুল্লাহ (সা.)-এর প্রকৃত ইসলামের দিকে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, “মুসলিম জাতিকে এখন দলাদলি ও মাজহাবের প্রাচীর ভেঙে তওহীদের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তবে আল্লাহর সাহায্য আসবে এবং হারানো গৌরব ফিরে পাওয়া যাবে।”

Manual7 Ad Code

সংগঠনের খুলনা বিভাগীয় আমির মো. তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, ভেড়ামারা থানা সভাপতি মিজানুর রহমান মজনু, বিশিষ্ট সমাজসেবক মো. নিজাম মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল মুন্সী, হেযবুত তওহীদের কুষ্টিয়া আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, খুলনা আঞ্চলিক আমির মো. শামসুজ্জামান মিলন, কুষ্টিয়া জেলা আমির মো. আক্কাস আলী, চুয়াডাঙ্গা জেলা আমির জুয়েল রানা, মেহেরপুর জেলা আমির সাহারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিভাগীয় অর্থ সম্পাদক সম্পাদক আইমান আহমেদ কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code