শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় ইসলামী ও জাগতিক শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান “দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসার” শুভ উদ্বোধন

সিলেট নিউজ ডেস্ক / ৪৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি :

Manual7 Ad Code

আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিশিষ্ট ব্যক্তিগণসহ স্থানীয় শিক্ষানুরাগী ও এলাকাবাসীকে নিয়ে বড়লেখা থানার উত্তর পাশে মাদ্রাসা প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।বড়লেখায় ইসলামী ও জাগতিক শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান “দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসার” শুভ উদ্বোধন

Manual2 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুকের সভাপতিত্বে ও দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসার প্রতিষ্ঠা ও প্রিন্সিপাল মুফতি জিয়াউল হক ও সহকারী মৌলভী আবুল হাসান হাদীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গ্রামতলা দাখিল মাদ্রাসার সুপার ও অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা ইসলাম উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ কলেজের অধ্যাপক আব্দুস শহীদ খান, প্রধান আকর্ষণের বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ এমদাদুল ইসলাম, প্রধান মেহমানের বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগি ও সমাজ সেবক মৌলভী লোকমান আহমদ।বড়লেখায় ইসলামী ও জাগতিক শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান “দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসার” শুভ উদ্বোধন
বিশেষ অতিথির বক্তব্য দেন সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক এম. এম আতিকুর রহমান, হলদিরপার জামেয়া কোরআনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বাছিত, বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক কাজী মাওলানা এনামুল হক, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক তারেক আহমদ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিন ও ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল করিম, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমান, খেলাফত মজলিস বড়লেখা উপজেলার সাধারন সম্পাদক ফয়ছল আলম স্বপন, হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সদস্য আবুল হোসেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মাদ্রাসার সদস্য মাতাব উদ্দিন ও জুনেদ আহমদ, সাংবাদিক নিজাম উদ্দিন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, উসমান আলী, বড়লেখা প্রেস ক্লাবের সদস্য আশফাক আহমদ ও রেদোয়ান আহমদ রুম্মান সহ বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ।

Manual3 Ad Code

প্লে-নার্সারী থেকে দাখিল ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত শিশু ভর্তি কার্যক্রম আধুনিক সাধারণ শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয়ই মূল লক্ষ্য। কুরআন, হাদিস ও আদর্শভিত্তিক নৈতিক শিক্ষা, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের তত্বাবধানে পরিচালিত হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, আরবী, ইংরেজি স্পোকেন, কম্পিউটার প্রশিক্ষণ ও সৃজনশীলতার বিকাশের পরিচর্যা দেয়া হবে। সর্বোপরী ভর্তিচ্ছুক আগামী প্রজন্মকে আধুনিক ও ইসলামী সুশিক্ষায় গড়ে তোলাই তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বলে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান।

পরিশেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা ও অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code