শিরোনাম
গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরা, গ্রেপ্তার ২ রাজনীতি, সমাজ এবং চিন্তাচর্চার এতটাই অধঃপতন হয়েছে। চলছে মন্দের চর্চা, কারো প্রশংসা করছি না একটি নিখোঁজ সংবাদ হিংসা-বিদ্বেষহীন মানবিক বাংলাদেশ গড়ার সময় এখনি। জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান এর আহব্বান সমপোযোগী প্রচণ্ড তাপদাহ ও গরমে শ্রমজীবী ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে মৌলভীবাজারে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে ‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা ‎ বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত পদায়নে সংযুক্তি:‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না’ রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”!
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে উদ্বোধন হলো ইনডোর ফুটসাল স্টেডিয়াম

SATYAJIT DAS / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual4 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এই প্রথমবারের মতো চালু হলো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ফুটসাল ইনডোর স্টেডিয়াম। তরুণ ও যুবসমাজকে মোবাইল আসক্তি এবং মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ,শৃঙ্খলাবদ্ধ জীবনধারায় ফিরিয়ে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় স্টেডিয়ামটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা (সার্ক)-এর পরিচালক ও সাবেক কূটনীতিক তানভীর আহমেদ তরফদার। তিনি তার বক্তব্যে বলেন,খেলাধুলা কেবল শরীরচর্চার মাধ্যম নয়,এটি মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডা. মো. নাজেম আল কোরেশী রাফাতের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন,শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষক মো. সাইফুল ইসলাম,একাত্তর টিভির জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ,সাবেক ফুটবলার আলতাফ হোসেন মুর্শেদ এবং রেফারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মো. আবুল কাশেম। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ফুটবলাররাও উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এছাড়া ফুটবলার মনি,মিজান,সালেহ,সাজিম,অলকসহ ক্রীড়াঙ্গনের পরিচিত মুখগুলো অনুষ্ঠানে অংশ নেন। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শমিত সোমের পরিবার,যা অনুষ্ঠানে বাড়তি উচ্ছ্বাস যোগ করে।

অনুষ্ঠানের শুরুতে শ্রীমঙ্গল থানা জামে মসজিদের হাফেজ ক্বারী আব্দুল কুদ্দুস মিলাদ দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল,তরুণ সমাজের সুস্থ ভবিষ্যৎ এবং দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক অগ্রগতি কামনা করা হয়।

আয়োজকদের প্রত্যাশা,এই ফুটসাল ইনডোর স্টেডিয়াম শ্রীমঙ্গল ও আশপাশের এলাকার তরুণদের জন্য একটি নিরাপদ,আধুনিক ও প্রাণবন্ত ক্রীড়াকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি এখান থেকেই ভবিষ্যতে নতুন ও প্রতিভাবান ফুটবলার তৈরি হয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখবে-এমন আশাও তাদের।

Manual1 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code