শিরোনাম
গাঁজাসহ শ্রীমঙ্গলের সঞ্জু,চুনারুঘাটের উসমান ও ফারজানা গ্রেপ্তার বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী পবিত্র ঈদে মীলাদুন্নাবী ﷺ উপলক্ষে সিলেট বিভাগীয় মোবারক র‍্যালি সফল করতে ওভারব্রিজে প্রচারণামূলক ব্যানার স্থাপন ছাতকে ২০ মাসের শিশু ধর্ষণ: অভিযুক্ত যুবক গ্রেপ্তার মৌলভীবাজার-সুনামগঞ্জে হাসপাতাল তদারকিতে দুই হাইভোল্টেজ কর্মকর্তা শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই জগন্নাথপুর উদ্বোধনের অপেক্ষায় ধুলো জমছে ২৫ কোটির টাকার টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ভবনে শ্রীমঙ্গলে তাজ উদ্দীনের অব্যাহতির প্রতিবাদে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা গডফাদার হাবলু ও হাসান শওকত সিন্ডিকেটে ধ্বংসের প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভূমধ্যসাগরে অনাহারে ৯ বাংলাদেশির মৃত্যু, নিহতদের ৭ জনই সুনামগঞ্জের
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাঁজাসহ শ্রীমঙ্গলের সঞ্জু,চুনারুঘাটের উসমান ও ফারজানা গ্রেপ্তার

সত্যজিৎ দাস / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বুধবার (১৯ আগস্ট) রাত ২টা ৫৫ মিনিটের দিকে জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নে সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

র‍্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওলিপুর রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। পরে মাদক বহনের খবর পেয়ে বাহুবলের মিরপুর ইউনিয়নে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।

Manual8 Ad Code

র‍্যাব জানায়,চেকপোস্টে শাহপরাণ পরিবহনের একটি বাস থামানোর সংকেত দিলে ভেতরে থাকা চার ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে একটি কালো রঙের স্কুলব্যাগের ভেতর থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন;বান্দরবানের আলীকদম উপজেলার ছাবের মিয়া পাড়ার মৃত রবি শীলের ছেলে রাজিব শীল (৩৯),হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পশ্চিম দুলনার শফিক মিয়ার ছেলে উসমান গণি (৩৫),মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা-বাগানের পরেশ বাকতির ছেলে সঞ্জু বাকতি (২৮) এবং চুনারুঘাট উপজেলার জোয়ারমাগুর উন্ডার কবির মিয়ার মেয়ে ফারজানা আক্তার (২৬)।

র‍্যাবের দাবি,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন,তারা পরস্পর যোগসাজশে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের ও জব্দ করা গাঁজা বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Manual1 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code