শিরোনাম
অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মনোনয়নপত্র জমা দিলেন সিলেট-৪ আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী ডালিম

Coder Boss / ৪৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

Manual2 Ad Code

নিজস্ব সংবাদদাতা।

Manual3 Ad Code

দলীয় নেতাকর্মী ও এলাকার মুরব্বীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সিলেট-৪ আসনে জাতীয়পার্টির এমপি প্রার্থী মুজিবুর রহমান ডালিম। সোমবার দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও গোলাম মোস্তফার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে আসনের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া জৈন্তাপুরের স্থানীয় মুরব্বীরাও মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের জাতীয়পার্টির প্রার্থী মুজিবুর রহমান ডালিম জানিয়েছেন- সিলেট-৪ আসনটি সবক্ষেত্রেই অবহেলিত। বিগত সরকারের সময় গুটি কয়েক মানুষের অবাধ লুটপাটের কারনে উন্নয়ন কর্মকাণ্ডে এলাকা পিছিয়ে ছিলো। বিশেষ করে এখনো যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে আছে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের মানুষ।

এ আসনের মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হয়েছেন জানিয়ে ডালিম বলেন- আসনের মানুষ একটি উৎসবমুখোর নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছেন। মানুষ যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারে নির্বাচন কমিশনের তরফ থেকে সে ব্যবস্থা করে দিতে হবে। এছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে কিছু কিছু এলাকায় সড়ক ও সেতু মেরামত করতে হবে বলে জানান তিনি।

Manual7 Ad Code

এ সশয় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি কমান্ডার আব্দুন নূর, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মো: আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক হাজি হাফিজুর রহমান, উত্তর রনিখাই ইউনিয়ন সভাপতি মোস্তফা মিয়া দক্ষিন সভাপতি নুরুল হক, গোয়াইনঘাটের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, জেলা ছাত্র সমাজ নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা ছাত্র সমাজ সাধারণ সম্পাদক রাজু আহমদ, সহ সভাপতি জামাল উদ্দিন, সহ সভাপতি সোহেল আহমেদ. যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, আলীরনগাও ইউনিয়নের সভাপতি শহিদ আহমদ, জৈন্তাপুর ফতেহপুর ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাজি জালাল উদ্দিন, উপজেলা সহসভাপতি আব্দুল মুতলিব সাদু মিয়া, সহ সভাপতি আরব আলী, যুব সংহতি সভাপতি আব্দুর রহমান, সহ সভাপতি সইদুল ইসলাম, সাংগঠনিক সাইদুল্লাহ প্রমুখ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code