শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে হযরত শাহজালাল (রহ.) ইবতেদায়ী মাদ্রাসার উদ্বোধন করলেন ইউএনও

সিলেট নিউজ ডেস্ক / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

Manual6 Ad Code

সোহেল আহমদ সাজু, সুনামগঞ্জ প্রতিনিধি :

 

Manual8 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের অন্তর্গত এরুয়াখাই গ্রামে মাইজভাণ্ডারী খানকায় দ্বীনি শিক্ষার বিস্তার ও শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে হযরত শাহজালাল (রহ.) ইবতেদায়ী মাদ্রাসার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ ডিসেম্বর (সোমবার) দুপুর ১২টায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ আনুষ্ঠানিকভাবে মাদ্রাসাটির শুভ উদ্বোধন করেন।

Manual8 Ad Code

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় নুর মোহাম্মদের সঞ্চালনায় গোলাম হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরূপ রতন সিংহ। এসময় তিনি বলেন-

ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে ইবতেদায়ী মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ থেকে কুসংস্কার, অবক্ষয় ও অনৈতিকতা দূর করতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। এই অঞ্চলে এসজেডএইচ ট্রাস্টের কার্যক্রম প্রশংসার দাবি রাখে।

 আরও বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মাওলানা আজাদ হোসাইন

বক্তারা বলেন- শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের অত্রাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই মাদ্রাসা এলাকার শিশুদের জন্য দ্বীনি শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে—এমনটাই সকলের প্রত্যাশা।

এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসাইন, সিএ শফিকুর রহমান, লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হাসিনা মোমতাজ, ডা. এআর খোকন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিকান্দার আলী, সরাইল পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, ইউপি সদস্য আহসান হাবিব, ডা. এনামুল হক, সমাজসেবক আনোয়ার হোসেন, ব্যবসায়ী জাকির হোসেন, এনায়েত হোসাইন, শফিকুল ইসলাম, ফুল মিয়া, মনির হোসেন, আবাবিল সংস্থার সভাপতি আজাদ হোসাইন, মানবিক কর্মী মোফাজ্জল হাসানসহ  স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও মুসল্লিগণ ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দোয়ারাবাজার শাখার সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

আলোচনা শেষে দেশ, জাতি ও মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা আজাদ হোসাইন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code