জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:
বানারীপাড়া’র চাখারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাখার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং বানারীপাড়া উপজেলা বি এন পির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক সৈয়দ কামরুল হাসান স্বপনের সার্বিক সহযোগীতায় ৭ জানুয়ারি, বুধবার বিকাল ৪ টায় চাখার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। চাখার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মো: মনজুর খান, সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আবদুস সালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক, মো: জাহিদুল হক জাহাঙ্গীর, বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মল্লিক, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহিন হাওলাদার, বানারীপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম, চাখার ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক জাকির হোসেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ফখরুল সিদ্দিকী সম্রাট, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ আহমেদ, চাখার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান,সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শাহিন কাজী, উপজেলা মহিলা দলের সভানেত্রী ডেইজি বেগম,সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন,সদস্য সচিব সোহাগ হাওলাদার প্রমুখ।