শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের অর্থায়নে নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল

সিলেট নিউজ ডেস্ক / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual8 Ad Code

জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের বাটইশাইল গ্রামের মাটির রাস্তার উপর নির্মিত একটি কালভার্ট এলাকাবাসীর ভাগ্য বদলে দিয়েছে। সেই সঙ্গে দুই পারের কয়েকটি পরিবারের মানুষের গ্রামীণ জনপদে যোগাযোগের দারুণ এক ব্যবস্থা সূচিত হয়েছে। একটি কালভার্টের অভাবে বছরের পর বছর মানুষের যাতায়াত ছিল ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। স্কুল, মাদ্রাসা ও মসজিদে যেতে পারতেনা অনেক শিক্ষার্থী।

Manual3 Ad Code

বাঁশের অস্থায়ী সাকো দিয়ে চলাচলের কারণে দুর্ঘটনার শিকার হতেন অনেক শিশু ও বয়স্ক মানুষ।
স্থানীয় আব্দুল খালিক ও বাবুল আহমদ গংদের বাড়ির মানুষের এই নীরব কষ্ট চোঁখ এড়ায়নি মানবতার পাঁশে থাকা চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জুবের লস্করের। মানুষের দুঃখ লাঘব করাই যার লক্ষ্য, তিনি নিজ উদ্যোগে এগিয়ে এসে এই কালভার্ট নির্মাণের ব্যবস্থা করেন। শুধু কালভার্টই নয়, ট্রাস্টের পক্ষ থেকে রাস্তার মাটি ভরাট করেও চলাচল উপযোগী করে দেওয়া হয়।জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের অর্থায়নে নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল

বুধবার (২১ জানুয়ারী) আনুষ্ঠানিকভাবে কালভার্টটির শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব জুবের লস্কর, ট্রাস্টের এম্বাসেডর তোফায়েল আহমদ চৌধুরী, শুভাকাঙ্ক্ষী কামরুল হুদা চৌধুরী শামিম, সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান,তাহসিন আহমদ চৌধুরী ও রায়হান আহমদ প্রমূখ।

এদিকে দীর্ঘদিনের কষ্ট দূর হওয়ায় এলাকার মানুষ হৃদয়ভরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট ও এর চেয়ারম্যান জুবের লস্করের প্রতি।
জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট বারহাল ইউনিয়নসহ জকিগঞ্জ উপজেলার মানুষের আস্থা ও ভালোবাসার জায়গা করে নিয়েছে।

Manual4 Ad Code

দুর্যোগকালীন সহায়তা, মসজিদ ও মাদ্রাসায় অনুদান, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে নগদ সহায়তা, অসহায়দের ঘর নির্মাণ, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ এবং অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তার মাধ্যমে ট্রাস্টটি নিয়মিত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার মুখে হাসি ফোটানোর এই প্রয়াস সত্যিই অনুকরণীয়।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code