অথই নূরুল আমিন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে কয়টি আসন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মধ্যে ঢাকা ১৩ অন্যতম। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতের নেতৃত্বে গঠিত এগারো দলীয় নির্বাচনী ঐক্য থেকে ঢাকা ১৩ আসনে সংসদ সদস্য হিসাবে মনোনয়ন পেয়েছেন। সম্মানিত আমীরে মজলিস, আল্লামা মামুনুল হক সাহেব, নির্বাচনী প্রতীক রিক্সা।
ঢাকা ১৩ আসনে যে কয়টি বড় সমস্যা রয়েছে। তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসন করার জন্য বিগত সময়ের এমপিরা তেমন কোন ভূমিকা নেননি। যার ফলে আমরা বলতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক সাহেব বিজয়ী হলে মোহাম্মদপুর এলাকার জলাবদ্ধতা দূর করা হবে। আল্লামা মামুনুল হক সাহেব তিনি একজন দেশ বরেণ্য আলেম। তিনি জানেন পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ / অঙ্গ।
ঢাকা ১৩ মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর এলাকার আরেকটি বৃহৎ সমস্যা হচ্ছে। বাসাবাড়ির চারদিকে, বা মহল্লার প্রতিটা গলি সবসময় অপরিচ্ছন্ন থাকে। যার ফলে একদিকে যেমন বিভিন্ন প্রকার মশার সৃষ্টি হয়। অন্য দিকে ছোট গলি বা রাস্তায় ময়লা আবর্জনার জন্য শিশু থেকে বৃদ্ধ সবার থাকে বিভিন্ন রোগ বালাই। স্কূল পড়ুয়া শিশুদের জন্য সবচেয়ে ঝুকিপূর্ণ সবসময়।
অন্য দিকে ঢাকা ১৩ আসনের বাসাবাড়ি কলকারখানা অফিস বা দোকান থেকে যারা ময়লা ফেলার কাজ করেন। তারা শুধুমাত্র বাসাবাড়ি থেকে কলকারখানা অফিস দোকান থেকেই ময়লা নিয়ে থাকেন। রাস্তায় পরে থাকা ময়লা আবর্জনা শত শত টন পলিথিন কাগজ ও প্লাষ্টিক সহ বিভিন্ন পণ্য বিভিন্ন নষ্ট পণ্য তারা নেন না। যার ফলে এগুলোর কারণে ড্রেইন বা খালে জমাট হওয়ার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। এখানে অনেক ক্ষেত্রে সিটি করপোরেশনের জনবল থাকলেও তারা সঠিক সময়ে সঠিক কাজটি করেন না। এবং বিগত সময়ের বিভিন্ন এমপি থাকলেও। তারা জনগণের সুবিধা অসুবিধা কোনটাই দেখেননি। যার ফলে জনগণের হৃদয়ে তাদের স্থান ও নেই।
এদিকে যারা বাসাবাড়ি কলকারখানা অফিস ও দোকানপাট থেকে ময়লা ফেলার কাজটি করেন। তারা সমাজের সবচেয়ে অবহিত এবং চরম দারিদ্র্য জনবল। অথচ সমাজের দামি লোকগুলোর বাসাবাড়ি থেকে ময়লা নিয়ে যাচ্ছে তারাই প্রতিদিন। তাদের মধ্যে নেই তেমন কোন শিক্ষা । এমনকি সন্তান গুলো মাত্র নয় দশ বছর হলেই। ময়লা ফেলার কাছে অভিভাবকেরা লাগিয়ে দেন। আমরা চাই ঢাকা ১৩ আসনে প্রায় সাড়ে পাঁচশত বেসরকারি ময়লা ফেলা বা সরানোর কাজ করে থাকে। প্রতিটা এরিয়া লাইন মালিক তাদেরকে বেতন দিয়ে থাকেন। যা সম্পূর্ণ কম হয়ে যায়। পরিশ্রম হিসাবে। এই ধরনের শ্রমিকদের জন্য পুর্নবাসন করারও পরিকল্পনা রয়েছে। যার ফলে ক্লিন ঢাকা থারটিন এর প্রধান পৃষ্ঠপোষক, আল্লামা মামুনুল হক সাহেব, আমীরে মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও এগারো দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা – ১৩, সম্মানিত উপদেষ্টা হিসাবে থাকবেন মুহাম্মদ হুমায়ুন কবীর সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী, প্রফেসর, মিশন ইন্টারন্যাশনাল কলেজও সেক্রেটারি, বায়তুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ। ক্লিন ঢাকা থারটিনের সদস্য সচিব মোঃ আবদুর রশিদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সততা ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লি. রেজি: ৫২৮ /০৮। সমিতির কর্ম এলাকা : মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর এলাকা। অত্র এলাকায় যে সমিতির প্রায় বারোশত সদস্য রয়েছে। এবং সবাইকে রিক্সা মার্কায় ভোট প্রদানের জন্য অবহিত করা হয়েছে।
আমাদের প্রিয় ঢাকা ১৩ আসনের সর্বস্তরের ভোটার ভাই ও বোনেরা এবং বসবাসরত সকলের এই মর্মে দৃষ্টি আকর্ষণ করছি যে, আমাদের গঠন কৃত এগারো দলীয় জোটের পক্ষে আল্লামা মামুনুল হক সাহেবের নির্বাচনী প্রতীক রিক্সা মার্কায় ভোট দিন। ঢাকা ১৩ আসনে রিক্সা মার্কায় আল্লামা মামুনুল হক সাহেব বিজয়ী হলে। ক্লিন ঢাকা থারটিন এর মাধ্যে বাসাবাড়ি কলকারখানা অফিস দোকান থেকে যেমন ময়লা আবর্জনা সরানো বা পরিস্কার করা হবে। তেমনি অলিগলি ফুটপাতের সকল নোংরা ময়লা পরিস্কার রাখা হবে। পরিস্কারের দিক দিয়ে ঢাকা ১৩ আসনকে করা হবে প্রশংসা যোগ্য। একটি নির্বাচনী এলাকা যত সুন্দর থাকবে। একজন এমপির ততই সুনাম বাড়বে।” রিক্সা মার্কায় ভোট দিন পরিচ্ছন্ন এলাকা বুঝে নিন”। সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকবে ” ক্লিন ঢাকা থারটিন”
ঢাকা ১৩ আসনের জনগণের সুনাম মানে, এগারো দলীয় ঐক্যজোটের সুনাম। রিক্সা মার্কায় ভোট দিন। গণভোটে হ্যাঁ দিন, সুন্দর ও স্বাস্থ্যকর এলাকা বুঝে নিন। “ক্লিন ঢাকা থারটিন, পরিচ্ছন্ন প্রতিদিন “।
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক
আহবায়ক, ক্লিন ঢাকা থারটিন
প্রধান সমন্বয়ক জাতীয় মানবসম্পদ উইং।
( বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিষ্ঠান )
১. ফেব্রুয়ারি ২০২৬