শেরপুর প্রতিনিধি ঃ-
মৌলভীবাজার-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে নির্বাচনী সভা ৬ই ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের লামুয়া বাজারে অনুষ্ঠিত হয়। খলিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মোহাম্মদ সিরাজ,
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ,ইংল্,ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান,বিএনপি নেতা আব্দুর রৌউপ ,স্থানীয় মেম্বার মিলন মিয়া,ধন মিয়া,মুছা মিয়া,বাবু শুকদেব গুস্বামী,ছাত্রদল নেতা আবু মাশরুর সৈকত ।
উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা লুৎফর রহমান,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাজ্জাদুর রহমান,রব্বান খান,কয়েছ মিয়া।
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এক মিলাদ মাহফিল ও শিড়নী বিতরণ অনুষ্টিত হয়।