সিলেট নিউজ ডেস্ক :
প্রিয় মিরপুর-কাফরুলবাসী,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের। ঢাকা-১৫ আসনে আমাকে আপনাদের প্রতিনিধি ও সেবক হিসেবে নির্বাচিত করায় আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এই বিজয় কোনো ব্যক্তি বা দলের একার নয়, বরং এটি আপনাদের সবার বিজয়। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা একটি নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ মিরপুর-কাফরুল গড়ে তুলতে চাই। আমি নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই কার্যক্রম শুরু করেছি যা শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে নিয়মিত বসতে চাই, আপনাদের সমস্য শুনতে চাই এবং আপনাদের পরামর্শ নিয়েই সকল সমস্যার সমাধান করতে চা্ই।
আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ঐকবদ্ধ বাংলাদেশ জোটের স্বেচ্ছাসেবক, জনশক্তি ও নেতৃবৃন্দকে যাদের অক্লান্ত পরিশ্রম এই বিজয়কে সম্ভব করেছে। মহান রাব্বুল ইজ্জত আপনাদেরকে উত্তম প্রতিদান দিন।
আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাই যেন তিনি আমাকে এই কঠিন দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার তৌফিক দান করেন। দেশ ও জাতির কল্যাণে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আমীন।