শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জামায়াতের নেতৃত্বে এগারো দলীয় নির্বাচনী ঐক্য – বিরোধী দল বনাম ছায়া মন্ত্রী পরিষদ গঠন প্রসঙ্গে

সিলেট নিউজ ডেস্ক / ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

অথই নূরুল আমিন:

প্রিয় পাঠক, প্রমথেই অতিত নিয়ে সামান্য আলোচনা করছি। তা হলো, জেনারেল এরশাদ রাষ্ট্রের জনগণ- বিশ্ব তথা বাংলাদেশের সংবিধানের কোনরকম তোয়াক্কা না করেই, একাই একশ হিসেবে প্রায় আট নয় বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। যার ফলে সেই আমলের প্রায় বেশিরভাগ এমপি – মন্ত্রীরা দুর্নীতিতে জরিয়ে যান। এছাড়া সয়ং এরশাদের ক্ষমতা ছাড়ার পর দুর্নীতির জন‍্য জেল পর্যন্ত হয়। এরশাদ আমলে বিশেষ সক্রিয় কোনো বিরোধী দলই ছিলো না। তারপর বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বিরোধী দল হয়, ১৯৯১ সনে। তবে খুবই দুর্বল বিরোধী দল। অর্থহীন,বস্ত্র মলিন তখন আওয়ামী লীগের এমপি গণেরা। আজকের দিনের মধ‍্যবিত্ত পরিবারের ন‍্যায় আওয়ামী লীগের তৎকালীন এমপিরা ছিলেন। তাদের মধ‍্যে অনেকেরই ঢাকায় বাড়ি ছিল না গাড়ী ছিল না এমন নিধান অবস্থা।

তারপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, বিএনপি বিরোধী দল হয়। আওয়ামী লীগ ১৯৯৬ সালে বেশি আসন পেয়ে ক্ষমতায় আসার কারণে, তাই সেদিনের বিরোধী দল বিএনপি সংসদে তেমন জোরালো সমালোচনা, বিভিন্ন কাজে বা দুর্নীতিতে বাধা প্রদান এরকম কিছুই জোরালোভাবে করতে পারেনি।

তারপর ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসে। আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হয়। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত, বিএনপি সরকার ব‍্যাপক দুর্নীতি করে। যা “বিশ্ব মিডিয়ায় দুর্নীতিতে চ‍্যাম্পিয়ন বিএনপি সরকার” এরকম নিউজ হয় কয়েক দফা।

এখানে কথা থাকে, বাংলাদেশের বিগত সময়ের বিরোধী দল গুলোর তাদের যে ভূমিকা ছিল। তা সত্যি হাস‍্যকর। একদম ‘বলদ ‘ গরুর মত। বলদ গরুর কিন্তু বাচ্চা দেবার হরমুন নেই। আবার বাচ্চা ধারণ করার মত দেহের মাঝে সিষ্টেম ও নেই। আমাদের দেশের বিরোধী দলগুলো সরকারের কোন উন্নয়ন কাজেও আসেনি। এবং যখন যারা সরকার রূপে এসেছে। তাদের দুর্নীতি বন্ধ ও করতে পারেনি।

এককথায় স্বৈরাচার এরশাদ আমল থেকে শুরু করে, ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত বিশেষ করে বিরোধী দলগুলোর রাষ্ট্র উন্নয়ন বা রাষ্ট্র সংস্কার কোনরকম কোনো ভূমিকাই তাদের নেই এই পুরাতন বাংলাদেশে। সংসদ অধিবেশনে বিভিন্ন ভাষণে, বয়ানে পালাপালি লাফালাফি,হুমকি, ধামকি এমনকি সরকার দলের বস্তা ভর্তি ব‍্যর্থতা নিয়ে আলোচনা সমালোচনা করেছে। কিন্তু সরকারি দল তারা তাদের মত করে, যা ইচ্ছে তাই করেছে। সনাতন ধর্মের পূজা অর্চনা নিয়ে গ্রাম‍্য একটি রসিকতা আছে? তা হলো ” ঠাকুর মন্ত্র কয়, পাঠার বালেও শুনে না ” ঠিক এরকম ছিল আমাদের পুরাতন বাংলাদেশের মেরুদণ্ড হীন বিরোধী দলগুলো।

ইদানীং জামায়াতের নেতৃত্বে এগারো দলীয় জোট নতুন বাংলাদেশের বিরোধী দল। তারা ঘোষণা দিয়েছেন। বিরোধী দলের ভূমিকা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে তারা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করবেন। আমি মনে করি, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এরকম চিন্তাকে আমার পক্ষ সাধুবাদ জানাই অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

প্রিয় পাঠক ও দেশবাসী। আসুন দেখি ছায়া মন্ত্রী পরিষদ এটার কাজ কি এবং ছায়া মন্ত্রী পরিষদ কেমন হবে। ছায়া মন্ত্রী পরিষদ এককথায় সরকার দলীয় মন্ত্রীদেরকে চোখে চোখে রাখা। মোস্ট ক্রিমিন‍্যাল অপরাধদেরকে যেমন আইন প্রয়োগ কারী সংস্থা গুলো চোখে চোখে রাখে।

Manual2 Ad Code

ছায়া মন্ত্রীপরিষদ হলো এমন একটি বিকল্প মন্ত্রীপরিষদ, যা সাধারণত বিরোধী দল গঠন করে। ইংরেজিতে একে বলা হয় “Shadow Cabinet”।

যে দেশে সংসদীয় গণতন্ত্র চালু আছে, বিশেষ করে যুক্তরাজ্যভিত্তিক ব্যবস্থায়, সেখানে ক্ষমতাসীন দলের পাশাপাশি প্রধান বিরোধী দলও একটি পূর্ণাঙ্গ মন্ত্রীপরিষদের মতো কাঠামো তৈরি করে। তবে তারা সরকার পরিচালনা করে না। বরং সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে “ছায়া মন্ত্রী” নিয়োগ দেয়।

Manual6 Ad Code

এই ব্যবস্থাটি সবচেয়ে সুস্পষ্টভাবে দেখা যায় United Kingdom-এ। সেখানে বিরোধী দল ক্ষমতাসীন সরকারের প্রতিটি মন্ত্রীর কার্যক্রম পর্যবেক্ষণ করে। যেমন, অর্থমন্ত্রীর বিপরীতে থাকে “Shadow Chancellor”, স্বরাষ্ট্রমন্ত্রীর বিপরীতে থাকে “Shadow Home Secretary” ইত্যাদি।

Manual7 Ad Code

ছায়া মন্ত্রীদের কাজ হলো সরকারের নীতির সমালোচনা করা, বিকল্প প্রস্তাব দেওয়া এবং জনগণের সামনে নিজেদের প্রস্তুত বিকল্প সরকার হিসেবে উপস্থাপন করা। এতে গণতন্ত্র শক্তিশালী হয়। কারণ সরকার জানে, তাদের কাজ নিয়মিতভাবে বিশ্লেষণ ও সমালোচনার মুখে পড়ছে।

Manual4 Ad Code

সংক্ষেপে বলা যায়, ছায়া মন্ত্রীপরিষদ হলো বিরোধী দলের প্রস্তুত বিকল্প সরকার, যারা ক্ষমতায় না থেকেও দায়িত্বশীলভাবে সরকারের কাজ পর্যবেক্ষণ করে এবং বিকল্প নীতি উপস্থাপন করে।
দেখা যাক নতুন বাংলাদেশে পুরাতন বিএনপি ধাচের নেতাদের কাছে বিরোধী দলীয় ছায়া মন্ত্রী এটা কতটুকু কার্যকর হবে সামনে তা দেখার অপেক্ষায় দেশের জনগণ।

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code