শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোদাগাড়ীতে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমানের মতবিনিময় ও পরিচ্ছন্নতা অভিযান

সিলেট নিউজ ডেস্ক / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

মোঃ মিনাল ইসলাম :

​রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি গোদাগাড়ী ও তানোরের সাধারণ মানুষের বিজয়। আমি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর এমপি হয়ে নয়, বরং সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই।গোদাগাড়ীতে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমানের মতবিনিময় ও পরিচ্ছন্নতা অভিযান
​বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গোদাগাড়ী উপজেলা প্রশাসন এবং স্থানীয় পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
​
বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নবনির্বাচিত সংসদ সদস্যকে প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। গোদাগাড়ী-তানোরের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
​
এর আগে সকাল ১০টায় উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে এক সাধারণ মতবিনিময় ও শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর নুমায়ন আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক এবং জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ। পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শওকত আলীর সঞ্চালনায় সভায় নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
​
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সভায় উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। রমজানে আমাদের চারপাশ পরিষ্কার রাখা জরুরি। সভা শেষে তিনি নিজ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হন নবনির্বাচিত এই সংসদ সদস্য। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Manual3 Ad Code

গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি
মিনাল ইসলাম
01712483534

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code