শিরোনাম
অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রতিবন্ধীকে ইট দিয়ে মেরে যখম করল প্রতিপক্ষরা

সিলেট নিউজ ডেস্ক / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

Manual7 Ad Code

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :

Manual2 Ad Code

বরিশালের বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রতিবন্ধীকে ইট দিয়ে মেরে যখম করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায় উপজেলার বাইশারী ইউনিয়নের পশ্চিম কচুয়া গ্রামের রফিক হাওলাদার ও তার ছেলে শান্ত হাওলাদার একই গ্রামের মৃত্যু আব্দুস সোবাহানের প্রতিবন্ধী ছেলে হাসানকে বেধরক মারধর করে। অভিযোগে আহত হাসান জানান ঘটনার দিন এশার নামাযের পূর্বে পশ্চিম কচুয়ার মিজানের দোকানের সামনে থাকা অবস্থায় রফিক হাওলাদারে ছেলে শান্ত হাওলাদার আকষ্মিক হাসানকে মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে শান্তর বাবা রফিক হাওলাদার ও বাড়ি থেকে বের হয়ে হাসানকে মারধর করতে শুরু করে। এসময় শান্ত ইট দিয়ে হাসাবের মাথায় ও মুখ মন্ডলে আঘাত করে বলে হাসান জানায়। আঘাতে হাসান পরে গেলে দুই বাবা ছেলে মিলে কিল ঘুষি ও লাথি মেরে মারাত্মক যখম করে। মারধরের পর হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে হাসানের আত্মীয় স্বজনরা হাসানকে চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। রোগীর অবস্থা অবনতি ঘটলে চিকিৎসক তাকে ভর্তির পরামর্শ দেব। বর্তমানে হাসান বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। প্রসংগত এর হামলার কিছু দিন পূর্বেও অজ্ঞাত কারনে প্রতিবন্ধী হাসানকে শান্ত গংরা ৃমারধর করে আহত করেছিল বলে হাসানের মা অভিযোগ করেন। এ প্রসংগে বানারীপাড়া থানা ইনচার্জ মজিবুর রহমান জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code