শিরোনাম
বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিদেশে পাঠানোর নামে প্রতারণা—‘দালাল ফুলমিয়া’র ফাঁদে সর্বস্বান্ত মানুষ

সিলেট নিউজ ডেস্ক / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

বিদেশে কাজের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ফুলমিয়া নামের এক কথিত দালালের বিরুদ্ধে। অভিযুক্তের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের লামার হাদারপার ও বগাইয়া হাওর দক্ষিণ পাড়া মহল্লায় বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকার নিরীহ ও অসহায় মানুষদের টার্গেট করে প্রতারণার এই জাল বিস্তার করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।শিরোনাম: বিদেশে পাঠানোর নামে প্রতারণা—‘দালাল ফুলমিয়া’র ফাঁদে সর্বস্বান্ত মানুষ

Manual4 Ad Code

অভিযোগ রয়েছে, বিদেশে পাঠানোর কথা বলে ফুলমিয়া ভুয়া ভিসা ও জাল টিকিটের মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করেন। কেউ কেউ বিদেশে গেলেও সেখানে গিয়ে পড়েন চরম দুর্ভোগে—কাজ না পেয়ে মাসের পর মাস না খেয়ে দিন কাটাতে হয় তাদের। অনেকেই ফিরে আসার পথও খুঁজে পান না।

Manual8 Ad Code

আরও ভয়াবহ অভিযোগ হলো, অনেককে জাল ভিসা ও টিকিট দিয়ে ঢাকায় এনে তার সহযোগী সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে আটকে রাখা হয়। এরপর পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। এইভাবে অসংখ্য মানুষ প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীদের একজন নুরুল হুদা জানান, কিরগিস্তানে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ৪ লাখ টাকা নেওয়া হয়। এই টাকা জোগাড় করতে তিনি নিজের জমি বিক্রি করেন এবং ঋণ নেন। কিন্তু পরবর্তীতে তাকে জাল ফ্লাইট টিকিট দিয়ে ঢাকায় এনে আটকে রাখা হয় এবং মুক্তিপণের জন্য তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হয়। তিনি জানান, প্রতারণার শিকার হয়ে এখন তিনি আর্থিকভাবে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।

একইভাবে আজ্জম, তবদুল, রবিউলসহ আরও অনেকেই এই প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাদের অনেকেই বিদেশে গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন, আবার কেউ কেউ দেশে ফিরে এসে ঋণের বোঝা নিয়ে দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন।

Manual4 Ad Code

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই এই চক্রটি সক্রিয় থাকলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত নতুন নতুন মানুষ এই ফাঁদে পা দিচ্ছেন এবং সর্বস্বান্ত হচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, দ্রুত এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code