শিরোনাম
শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ঢাকা থেকে নারী এনে আলফাডাঙ্গায় দেহ ব্যবসার অভিযোগ দুই নারীর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত! কবিতা: কিছুই শেখা হলো না একজন দক্ষ পুরুষ যখন  রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাহলে কেনো দেশের মানুষের জন‍্য  মঙ্গল হবে না শতভাগ?  জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এ‍্যাড: মাওলানা জাকির হামিদী এর পরিচিতি
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরই বখাটেদের আনাগোনা, উদ্বিগ্ন পরিবার

সিলেট নিউজ ডেস্ক / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি :

Manual1 Ad Code

ঢাকার আশুলিয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও একদল বখাটে বাড়িতে গিয়ে পুনরায় হুমকি-ধামকি ও গালিগালাজ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিক, কেয়ারটেকার ও ভাড়াটিয়াদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া আমবাগান এলাকার একটি বাড়ির কেয়ারটেকার ইমাম হোসেন জিবু সম্প্রতি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি বাড়ির মালিক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় জিডি করার পর আবারও ১০ মে রবিবার রাত আনুমানিক ৯ টায় বখাটে তৌহিদুল ইসলামের নেতৃত্বে ৫/৭ জন যুবক ওই বাড়িতে আসে। এসময় তারা বাড়ির সামনে দাঁড়িয়ে কেয়ারটেকারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ পাওয়া গেছে।
কেয়ারটেকারের দাবি, অভিযুক্তরা তাকে উদ্দেশ্য করে বলে, “ওদের ঠিকানা না দিলে আগামী মাসে ভাড়াটিয়াদের তাড়িয়ে দিয়ে বাড়িতে তালা লাগিয়ে দেয়ার হুমকি দেয়।” এছাড়াও তারা বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত স্থান ত্যাগ করে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় প্রভাব বিস্তার করে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। তবে জিডির পরও অভিযুক্তদের এমন বেপরোয়া আচরণে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code