বিশেষ প্রতিনিধি:
সৃজনশীল চর্চা ও নাট্য আন্দোলনের অঙ্গীকারকে সামনে রেখে জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৫টায় আয়োজিত এ সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম,ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
জীবন সংকেতের সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ তুহিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইলিয়াস বখত চৌধুরী জালাল,অনুপ কুমার দেব মনা,মহিব উদ্দিন সোহেল,আব্দুল্লাহ আল হাসান,আব্দুল হাই চৌধুরী সানু,জহিরুল হক শাকিল,মঈন উদ্দিন মুন্না,শেখ মঈনুদ্দিন নোমান, আসাদ মায়মুনি,সুবীর কান্তি রায়,আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ,সৌরভ বিকাশ দেব, তোফাজ্জল শাকিল,হাবিবুর রহমান মুরাদ, তন্বী পাল,বিদিপ্তা দত্ত,খান নিসু,মো. নাসির উদ্দিন রাসেল,জুয়েল রায়,দিব্যেন্দু পাল উৎস এবং সুভাষ আচার্য্য।
সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে জীবন সংকেত নাট্যগোষ্ঠীর কার্যনির্বাহী দ্বিবার্ষিক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ইমতিয়াজ আহমেদ তুহিন সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান প্রশান্ত ভট্টাচার্য রিংকু ও মাঝহারুল ইসলাম পাভেল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৌরভ বিকাশ দেব, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মারুফ চৌধুরী।
সভায় বক্তারা নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রেখে সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন নেতৃত্বের হাত ধরে জীবন সংকেত নাট্যগোষ্ঠী সৃজনশীল অভিযাত্রায় নতুন গতি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সিলেট নিউজ২৪/এসডি