শিরোনাম
যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বম্ভরপুরে ভাসমান পদ্ধতিতে সবজি ও বস্তায় আদা চাষে প্রশিক্ষণ, কৃষকদের মাঝে চেক বিতরণ

সিলেট নিউজ ডেস্ক / ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

Manual5 Ad Code

 বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভাসমান পদ্ধতিতে সবজি চাষ ও বস্তায় আদা চাষ (Floating Vegetable & Ginger Cultivation in Sac Bag) সম্প্রসারণে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।বিশ্বম্ভরপুরে ভাসমান পদ্ধতিতে সবজি ও বস্তায় আদা চাষে প্রশিক্ষণ, কৃষকদের মাঝে চেক বিতরণ
সোমবার (২৯ জুন) উপজেলার নতুনপাড়ায় ভার্ড-এলআরপি-৪৩ প্রকল্প কার্যালয়ে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রকল্পের ১০ জন সার্কেল সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ বাস্তবায়নে কারিগরি সহযোগিতা প্রদান করে বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি অফিস।বিশ্বম্ভরপুরে ভাসমান পদ্ধতিতে সবজি ও বস্তায় আদা চাষে প্রশিক্ষণ, কৃষকদের মাঝে চেক বিতরণ

Manual3 Ad Code

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি ভাসমান পদ্ধতিতে সবজি চাষ এবং বস্তায় আদা চাষের আধুনিক প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থাপনা, রোগবালাই দমন ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় এ প্রযুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।
প্রশিক্ষণ শেষে ভাসমান পদ্ধতিতে সবজি ও বস্তায় আদা চাষ বাস্তবায়নের জন্য অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যের হাতে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছবাব মিয়া যৌথভাবে এ চেক বিতরণ করেন।
প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করেন ভার্ড-এলআরপি-৪৩ প্রকল্পের স্পন্সরশিপ অফিসার কামরুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার রণি বণিক। সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয় করেন প্রকল্প ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম।বিশ্বম্ভরপুরে ভাসমান পদ্ধতিতে সবজি ও বস্তায় আদা চাষে প্রশিক্ষণ, কৃষকদের মাঝে চেক বিতরণ
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলাবদ্ধ ও হাওরাঞ্চলে ভাসমান কৃষি প্রযুক্তি এবং বস্তায় আদা চাষ কৃষকদের জন্য একটি কার্যকর ও পরিবেশবান্ধব উদ্যোগ। এ ধরনের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা কৃষকদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code