শিরোনাম
যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

Manual1 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual3 Ad Code

পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা নীলা করের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Manual6 Ad Code

রোববার (৫ জুলাই) দুপুরে শহরের প্রেসক্লাব সম্মুর্খে
এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Manual2 Ad Code

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা জাকির হোসেন উজ্জল, প্রাক্তন ছাত্র আবুল কালাম আহমদ, ইউনিটি অব মৌলভীবাজার এর সদস্য সচিব মাহবুব ইজদানী ইমরান, সাবেক কাউন্সিলার স্বাগত কিশোর দাশ চৌধুরী, রাহেল আহমদ, শামীম আহমেদ,
ফারুক আহমদ, জহির আহমেদ, সৈয়দ শিফন আলী ও রুবেল আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সম্মানিত শিক্ষিকার ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। নীলা করের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

এদিকে বৃটেন থেকে পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এক বিবৃতিতে একজন বয়োজ্যেষ্ঠ মহিলা এবং শিক্ষিকা নিজ শহরে এভাবে নিজের ঘরে আক্রান্ত হবেন তা ঘৃণ্য এবং অমার্জনীয় বলে উল্লেখ করে অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের সমমুখীন করার জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন শিক্ষিকা নীলা করের ওপর হামলার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন স্থানীয় সচেতন মহল ও বিশ্বময় মৌলভীবাজার জেলা বাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code