শিরোনাম
যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে ইউএনও’র কাছে পিতার লিখিত অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

Manual5 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলের নির্মম অত্যাচার ও নির্যাতন থেকে বাঁচতে এবং পরিবারের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক অসহায় পিতা বাবুল মিয়া। জানা যায় জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের নন্দীর গাওঁ গ্রামের বাসিন্দা বাবুল মিয়া তার ছেলে মাদকাসক্ত কামরান মিয়ার বিরুদ্ধে
​গত কাল ৫ জুলাই সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই লিখিত অভিযোগটি জমা দেন।​অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়শই ঘরে থাকা জিনিসপত্র ভাঙচুর করে এবং মা-বাবাসহ পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। মাদকের টাকা না পেলে সে প্রতিনিয়ত পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ছেলের এমন অনৈতিক ও উগ্র আচরণে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
​কোনো উপায় না পেয়ে, নিজের সন্তানের কবল থেকে পরিবারকে রক্ষা করতে এবং তাকে আইনের আওতায় এনে সুপথে ফিরিয়ে আনার উদ্দেশ্যে ওই পিতা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
অভিযোগকারী পিতা বাবুল মিয়া জানান,আমার আর কিছু করার নেই,আমার সব সর্বনাশ করে দিয়েছে আমার ছেলে,, বাড়িতে ভাঙচুর আমাদেরকে মারধর করে, নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি।।
​এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন জানান, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।”
​এদিকে, সামাজিক অবক্ষয় ও মাদকের এমন ভয়াবহ বিস্তারে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সচেতন মহল এই মাদকাসক্ত যুবকের কঠোর শাস্তি ও এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code