শিরোনাম
শ্রীমঙ্গলে তাজ উদ্দীনের অব্যাহতির প্রতিবাদে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা গডফাদার হাবলু ও হাসান শওকত সিন্ডিকেটে ধ্বংসের প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভূমধ্যসাগরে অনাহারে ৯ বাংলাদেশির মৃত্যু, নিহতদের ৭ জনই সুনামগঞ্জের ২৫ হাজার শিক্ষার্থী নিয়ে শ্রীমঙ্গলে ‘বই পড়া উৎসব’ জগন্নাথপুরে রাস্তার অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ২, থানায় পৃথক অভিযোগ দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র! জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

​গাবতলীর আহমেদ নগরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ সালেক ও দিলদার আমিনের বিরুদ্ধে, এলাকাবাসীর ক্ষোভ

সিলেট নিউজ ডেস্ক / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর গাবতলীর আহমেদ নগর এলাকায় ত্রাস সৃষ্টি, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং জোরপূর্বক জায়গা দখলের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে মোহাম্মদ সালেক, পিতা: আব্দুল বারেক, মাতা: নজীবুন নেছা, ঠিকানা: ঠিকানা: ১৯২, বাগবাড়ী, গাবতলী, ঢাকা ও মোহাঃ দিলদার আমিন নামক দুই ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি তাদের এই বেপরোয়া কার্যকলাপে পুরো এলাকায় চরম আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা এলাকার একটি চিহ্নিত চক্রের সাথে মিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সম্প্রতি আহমেদ নগর এলাকায় এসে তারা প্রকাশ্যেই চাঁদাবাজি এবং নিরীহ মানুষের জায়গা দখলের অপচেষ্টা চালাচ্ছে। এছাড়া তাদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা পরিচালনারও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রায়ই তারা ও তাদের সাথে থাকা বেশ কয়েকজন চিহ্নিত মাদক কারবারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, এই চক্রের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করলেই তাদের ওপর হামলা ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়। দিনে দিনে তাদের দৌরাত্ম্য এতই বেড়ে গেছে যে, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এলাকাবাসী আরও জানান, অভিযুক্তদের এই সশস্ত্র কর্মকাণ্ডের কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। এমতাবস্থায় জানমাল রক্ষার্থে তারা অবিলম্বে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের জোরালো দাবি, দ্রুত এই সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় যেকোনো সময় তারা বড় ধরনের কোনো ক্ষতি করে বসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code