শিরোনাম
একটি হারানো বিজ্ঞপ্তি পূর্ব শত্রুতার জেরে মসজিদে যাওয়ার পথে দু’জন গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা বানারীপাড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী বানারীপাড়ায়  তালাপ্রসাদ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সোলাইমান হাওলাদার সুনামগঞ্জ ও উপজেলা হাসপাতাল তদারকির দ্বায়িত্বে সহকারী সচিব তামান্না তাসনীম জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ: ভালুকায় সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাঁজাসহ শ্রীমঙ্গলের সঞ্জু,চুনারুঘাটের উসমান ও ফারজানা গ্রেপ্তার বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পূর্ব শত্রুতার জেরে মসজিদে যাওয়ার পথে দু’জন গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

সিলেট নিউজ ডেস্ক / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

Manual6 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual2 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে জুমার নামাজে যাওয়ার পথে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারায়ণপুর চাইল্লাবন্দে এলাকায় বাইতুল আমান জামে মসজিদে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ আহতরা হলেন​আবুল হেকিম (৬৫)​মিফতা মিয়া (৩০আহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হেকিম ও মিফতা মিয়া জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাইতুল আমান জামে মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ তমজিদ উল্যার ছেলে আব্দুল আহাদ, ইমন আহমদ, রাসেল মিয়া, জুবায়ের ও সিরাজ কামালীর নেতৃত্বে তাদের ওপর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করা হয়। এতে আবুল হেকিম ও মিফতা মিয়া গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।গোলাগুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আহত আবুল হেকিমের ছেলে মনজুর কামালী জানান, “আমার আব্বা ও মিফতা ভাই বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। হঠাৎ করে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে দুজনেই গুলিবিদ্ধ হন। আমরা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code