শিরোনাম
বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লাখাইয়ে ঘুড়ি উড়ানো নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত 20,

Coder Boss / ৬৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

Manual1 Ad Code

মোঃ আব্বাস উদ্দিন
হবিগঞ্জ লাখাইঃ

Manual7 Ad Code

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ৫নং করাব ইউপির ৩ নং ওয়ার্ডে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছে। জানা যায় একই ওয়ার্ডের হান্নান মিয়ার ছেলে রিপন মিয়া(১৬) দক্ষিণ করাব মাঠে ঘুড়ি উড়ানোর জন্য যায় । খেলার মাঠে যেখানে অন্যান্য ছেলেরা ফুলবল খেলছে রিপন মিয়া সেখানে ঘুড়ি উড়ালে একই ওয়ার্ডের ছালেক মিয়ার ছেলে, সোহাগ মিয়া (২০) তাকে খেলার স্থান থেকে সরে অন্যত্র ঘুড়ি উড়ানোর কথা বলে। কিন্তু রিপন মিয়া তার কথা না শুনায় উভয়ের মধ্যে একসময় হাতাহাতি হয়। পরে এলাকার মুরুব্বিরা বিচার শালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে গৃহীত ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু গত শুক্রবার সকাল ১০ঘটিকায় সোহাগ মিয়া কোনো কাজে হান্নান মিয়ার বাড়ির পাশ দিয়ে গেলে রিপন মিয়া ও তার ভাইয়েরা সোহাগ মিয়ার উপর আক্রমণ করে, একপর্যায়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। প্রায় ১ঘন্টা উভয় পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয় সঞ্জব আলী (৬৫) ছালেক মিয়া(৫০) ফরহাদ মিয়া (১৭) জানো মিয়া (২৫)। মারামারির খবর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। করোনায় হাট-বাজার ব্যবসায় প্রতিষ্ঠান ও অফিস আদালত লক-ডাউন হয়ে যাওয়ায় শহরবাসী অধিকাংশ মানুষই গ্রামে অবস্থান করছে। বাড়ি ঘরে কোনো কাজ না পেয়ে মানুষ সময় অতিবাহিত করতে সকাল বিকাল শিশু, বৃদ্ধ নওজোয়ান সবাই ঘুড়ি উড়ানো উৎসবে মেতে উঠেছে। আর এর মাঝে ঘটে যাচ্ছে মারামারি ও খুনের মত জগন্য ঘটনা।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code