শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই খুলশী থানার এসআই নাসিমকে ঘিরে অভিযোগের বিস্তার ঝাউতলা-ডিজেল কলোনিতে বেড়ে ওঠা, ২০১২ সালে পুলিশে নিয়োগ; বায়েজিদে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, চান্দগাঁওয়ে বাবাকে আটকের পর এক লাখ টাকায় মুক্তির দাবি! দ্বিতীয় পর্ব মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে খাদিমুল কুরআন পরিষদ সিলেটের ২৭ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ) গঠিত সভাপতি আবুল হাসান ফয়সল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন নবীগঞ্জী কবিতার শিরোনাম আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট ও মসজিদ নির্মাণ বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মানের ইন্তেকাল রাজনৈতিক স্থিতিশীলতা ও সুস্থ চর্চাই এনে দিতে পারে কাঙ্ক্ষিত অগ্রগতি – ইলিয়াস হোসেন মাঝি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখা পৌরসভার ব্যাবসায়ী করোনা ভাইরাস উপসর্গে নিহত।

Coder Boss / ১০৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২০

Manual5 Ad Code

এম.এম আতিকুর রহমান বড়লেখা থেকে ::
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে অনুরঞ্জন দেবনাথ (৬০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। গতকাল রোববার রাতে সিলেট নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত অনুরঞ্জন দেবনাথ বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার বাসিন্দা। আজ সোমবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Manual7 Ad Code

এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অনুরঞ্জন দেবনাথ দীর্ঘদিন থেকে কিডনি রোগে ভুগছিলেন। তাঁর শ্বাস কষ্টও ছিল। সম্প্রতি তাঁর করোনার উপসর্গ জ্বর, কাশি দেখা দেয়। গত ৬ জুন উপজেলা স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠায়। এখনও তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন আসেনি। এরইমধ্যে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনরা তাঁকে সিলেট নর্থইস্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তিনি মারা যান। আজ সোমবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস আজ বিকেলে জানান, ওই ব্যবসায়ীর করোনার উপসর্গ ছিল। গত ৬ জুন তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এখনও প্রতিবেদন আসেনি। এরই মধ্যে তাঁর শ্বাস কষ্ট বেড়ে গেলে স্বজনরা তাঁকে সিলেট সিলেট নর্থইস্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল রোববার রাতে মারা গেছেন। সোমবার স্বাস্থ্যবিধি মেনে ওই ব্যবসায়ীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তবে তিনি করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কি না, তা নমুনা পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।
প্রশাসনের পক্ষ থেকে ওই ব্যবসায়ীর পরিবারকে হোম-কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code