শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনা মহামারির চতুর্থ ঢেউয়ে সিলেটে আক্রান্ত ১৩।

Daily Sylhet News / ১১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

Manual8 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

Manual1 Ad Code

বৃহস্পতিবার ০৭ জুলাই বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুসারে,গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৩ জন। আর শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৯০ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জনে। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮২২টি।

Manual6 Ad Code

অধিদপ্তর জানায়,মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন পুরুষ এবং ২ জন নারী। ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ৩০৩ জন ঢাকা বিভাগের,২৯ জন ময়মনসিংহ বিভাগের,২১৪ জন চট্টগ্রাম বিভাগের, ৫২ জন রাজশাহী বিভাগের,৩০ জন রংপুর বিভাগের,৭৭ জন খুলনা বিভাগের,৭২ জন বরিশাল বিভাগের,১৩ জন সিলেট বিভাগের।

Manual5 Ad Code

এর আগের ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছিল এবং ১ হাজার ৭২৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৬.৮৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ১৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে,যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

Manual7 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code