সাতক্ষীরা জেলায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম মোড়ল (৪০) করোনা(কোভিড-১৯) সনাক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন।
Manual1 Ad Code
জানাযায়,উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মোহর আলী মোড়লের ছেলে শালিখা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম মোড়ল চিকিৎসার জন্য ঢাকাতে থেকে এসে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন । সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার সকালে শিক্ষকের রির্পোট পজেটিভ আসে।
Manual3 Ad Code
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি)মো: মেহেদী রাসেল জানান, থানার কুইক রেসিডেন্স টিম করোনা ভাইরাসে আক্রান্ত শিক্ষক সিরাজুল বাড়ি সহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে এ নিয়ে তালা উপজেলা মোট ৫ জন (২ জন নারী) করোনা পজেটিভ রোগি সনাক্ত হলেও ১জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।
বাড়ি লকডাউনশিক্ষকের করোনা সনাক্ত,