শিরোনাম
মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরের ফুল চাষিরা ভালো নেই, মাঠে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার ফুল।

Coder Boss / ৮৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

Manual6 Ad Code

 

মোঃ রাকিবুল হাসান সুমন,যশোর জেলা প্রতিনিধি:

ফুল কে না ভালোবাসে, যার সুগন্ধি সুভাষ, অপরুপ সৌন্দর্য দেখে ক্লান্ত শরীরে ও বসন্তের ছোয়া লাগে।

Manual5 Ad Code

সারা পৃথিবীতে ফুল কে অতি পবিত্র বলে গণ্য করা হয়, আর তাইতো পুজা পর্বন, বিভিন্ন দিবস সহ নানা অনুষ্ঠান ফুল ছাড়া যেন অপরিপূর্ণ।

এসব কারণে দিনে দিনে ফুলের চাহিদা সারা পৃথিবীতেই বেড়ে চলেছে,পূর্বে ফুলের বাণিজ্যিক চাষ ছিল না কিন্তু বর্তমানে ফুলের এত চাহিদার কারণে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে।

ফুল চাষিদের কথা অনুযায়ী ফুল চাষ খুব লাভজনক একটি ব্যবসা কিন্তু বিভিন্ন সময়ে অবরোধ-হরতাল বা পরিবহন বন্ধের কারণে ফুল বাণিজ্যের ধ্বস নামে, আবার তারা উঠে দাঁড়াতে পারে কারণ এসব সমস্যা গুলো সর্বোচ্চ তিন থেকে চার দিনের ভিতরে মিটে যায়।

কিন্তু এই করোনা দুর্যোগকালীন সময়ে তিন থেকে চার মাস তারা ফুল রপ্তানি করতে পারছে না,ফলে তাদের ফুল মাঠেই নষ্ট হচ্ছে ক্ষতি হচ্ছে লক্ষ লক্ষ টাকা।

Manual2 Ad Code

ফুলচাষীরা বলেন, এর আগে এত বড় ক্ষতির সম্মুখীন তারা হয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে যশোর কেশবপুরের এক ফুলচাষী, অঞ্জু সরকার(ফুল বৌদি) বলেন তিনি বহু বছর ধরে ফুল ব্যবসা করে তার সংসার চালাচ্ছেন কিন্তু এবার তিনি সর্বস্বান্ত হয়ে গেছেন, তিনি আরও বলেন,
আজকের এই করোনা ভাইরাসের মহাসংকটের দিনে কে কিনবে ফুল,বাজারে নিয়ে গেলে সেগুলো বিক্রি হচ্ছে না এমনি নষ্ট হয়ে যাচ্ছে আবার রপ্তানি ও করতে পারছে না, তাই মাঠের পর মাঠ ফুল বাগিচার ফুল নষ্ট হতে হচ্ছে । ছলছল চোখে তাকিয়ে আছে ফুল চাষের সাথে জড়িত চাষীরা অসহায়তার মধ্যে কাটাচ্ছে প্রতিটা দিন।

অঞ্জু সরকার বলেন, এ বছর তাদের ফুল চাষে বিনিয়োগ করা অর্থের পুরোটাই নষ্ট হয়ে গেল। বিশেষ বিশেষ দিবসে ফুলের কদর বাড়ে বহুগুণ কিন্তু করোনাভাইরাস এর কারণে সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং সব ধরনের অনুষ্ঠান বন্ধ থাকায় ফুলের কোনো চাহিদা ই নেই।

Manual7 Ad Code

অন্য এক ফুলচাষী জানান, কঠোর পরিশ্রম করে ফুল তুলে ফেলে দিতে হচ্ছে গাছ নষ্টের ভয়ে। গোটা দেশ জুড়ে চলছে লকডাউন, বাজার হাট, যানবাহন বন্ধ, ফুল বিক্রি নেই। গাছেই নষ্ট হচ্ছে ফুল, না হলে ফুল তুলে ফেলে দিতে হচ্ছে নর্দমায়।

Manual5 Ad Code

এই ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফুলচাষিরা সরকারি সহায়তা কামনা করছে,তারা এটাও বলছে সরকার যদি তাদেরকে সহযোগিতা না করে তবে ফুলচাষীদের হয়তো না খেয়ে দিন কাটাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code