শিরোনাম
রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”! রাতের আঁধারে সরকারি গাছ উধাও, ৬টি গাছ কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যান মন্নাফের বিরুদ্ধে জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ *কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বা‌নিয়াচং‌য়ে অসহায় তাবেদুরের পা‌শে দাঁড়ালেন মান‌বিক ইউএনও মাসুদ রানা।

Coder Boss / ৭৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০

Manual3 Ad Code

দি‌লোয়ার হোসাইন,বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুতুবখানী গ্রা‌মের তাবেদুর মিয়া অসহায় এক দিনমজুর।বর্তমা‌নে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েন তিনি। কোন উপায় না পে‌য়ে বে‌ছে নি‌য়ে‌ছি‌লেন মাছ ধরা পেশা‌কে। কিন্তু মাছ ধরা সঠিকভাবে করতে পারছিলেন না একটি ছোট নৌকার অভাবে। গতকাল শুক্রবার (১০ জুলাই) মধ্যরাতে বা‌নিয়াচং‌য়ের বি‌ভিন্ন গণমাধ্য‌মে এ ‘ছোট একটি নৌকা চান বানিয়াচংয়ের দিনমজুর তাবেদুর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এতে প্রশাসনসহ সমাজের বিত্তবানদের কাছে একটি নৌকা চান তাবেদুর মিয়া। সংবাদটি বানিয়াচংয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার দৃষ্টিগোচর হয়। সংবাদ প্রকাশের মাত্র ১২ ঘন্টার মধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দেন ইউএনও মাসুদ রানা। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে সাংবা‌দিক মখ‌লিছ মিয়া ও সাংবা‌দিক জসিম উদ্দিনসহ তাবেদুর মিয়াকে তার অফিসে ডেকে পাঠান ইউএনও মাসুদ রানা।

Manual4 Ad Code

সাথে সাথে তাবেদুর মিয়াকে একটি নৌকা উপহার দেন তিনি। শুধু নৌকা নয়। নৌকাটিকে রং করার জন্য প্রয়োজনীয় অর্থ এবং এক প্যাকেট ত্রাণ ও এক প্যাকেট দুধ দেন মাসুদ রানা। নৌকা এবং ত্রাণ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাবেদুর মিয়া। ইউএনও মাসুদ রানাকে ধন্যবাদ দেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Manual7 Ad Code

Manual4 Ad Code

নৌকা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন, বানিয়াচং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার শাহনূর মিয়া, উপখাদ্য পরিদর্শক আমিনুল হক চৌধুরী, তফুর মিয়াসহ আরও অনেকে। ইউএনও মাসুদ রানা বলেন, তাবেদুর মিয়াকে দ্রুত সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। এসময় সাংবা‌দিক মখ‌লিছ মিয়া ও সাংবা‌দিক জ‌সিম উ‌দ্দিন কে এ সংবাদ প্রকাশ করায় ধন্যবাদ জানান ইউএনও মাস‌ুদ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code