শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুলাউড়ার টিলাগাঁও রেল স্টেশনটি পুনরায় চালুর দাবি এলাকাবাসীর।

Coder Boss / ১০২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

মোঃইকবাল হোসেন মাহদী স্টাফ রিপোর্টার কুলাউড়াঃ

দীর্ঘদিন ধরে স্টেশন মাস্টার সহ প্রয়োজনীয় লোকবল না থাকায় কুলাউড়ার টিলাগাঁও রেল স্টেশনটির ভবনগুলো পরিত্যক্ত পড়ে আছে। এর ফলে এসব স্থাপনা অবৈধ দখলদারদের হাতে চলে গেছে। তাছাড়া স্টেশনের দ্বিতল ভবনটি সন্ধ্যারাত হলেই মাদকসেবীদের ও অসামাজিক কার্যকলাপের নিরাপদ আস্তানা হয়ে যায়।

Manual6 Ad Code

টিলাগাঁও রেল স্টেশনটি গত ২০০৯ সালের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। এর আগে রেলওয়ের জনবল সংকটের কারণে একাধিকবার স্টেশনটি বন্ধ ছিল। গত ২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি থেকে প্রায় ১ মাসের বেশি সময় স্টেশনটি বন্ধ থাকার পর এ স্টেশনে একজন স্টেশন মাস্টার নিয়োগ দেওয়া হয়। কিন্তু ওই মাস্টার যোগ দেওয়ার ৩-৪ দিনের মধ্যে তাকে আবারো প্রেষণে বদলি করা হয় একই সেকশনের শমসেরনগর স্টেশনে। মূলত এর পর থেকেই বন্ধ রয়েছে স্টেশনটি।

Manual3 Ad Code

ব্রিটিশ শাসনামলে চা বাগান ও এলাকার জনসাধারণের সুবিধার্থে এ স্টেশন স্থাপন করা হয়। বি-গ্রেডের স্টেশন টিলাগাঁওয়ে শুধু চা বাগানের মালামাল বুকিং করেই প্রতিদিন সরকারের হাজার হাজার টাকা রাজস্ব আয় হতো। অথচ বর্তমানে টিলাগাঁও স্টেশনটি অরতি অবস্থায় পড়ে আছে।শুধু তাই নয় লোকবলের অভাবে দীর্ঘ দিন ধরে স্টেশনে ক্রসিং বন্ধ রয়েছে। চুরি হয়ে যাচ্ছে মালামাল। একসময় টিলাগাঁও স্টেশনটি এলাকার প্রায় ৫০ হাজার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল। বর্তমানে স্টেশনটি বন্ধ থাকায় যাত্রীরা ট্রেনের খবর জানতে, মালামাল বুকিং ও টিকেট সংগ্রহ করতে পারছেন না। ফলে অসংখ্য যাত্রী সিলেট, আখাউড়া, ঢাকা ও চট্টগ্রামে যাতাযাতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এলাকাবাসী বারবার মানব বন্ধন করে এবং রেলওয়ে কতৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করলেও শুধুমাত্র আশ্বাসবাণী মিলেছে কাজের কাজ কিছুই হয়নি!কাজেইএই স্টেশনটি পুনরায় চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা স্থানীয় এলাকাবাসী জোর দাবী জানাচ্ছি!

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code