শিরোনাম
জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজনগর উপজেলায় তালামীযে ইসলামিয়ার দায়িত্বশীল বৈঠক সম্পূর্ণ।

Coder Boss / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

মোঃ মিফতা আহমদ (রাফি) মৌলভীবাজার (কুলাউড়া) উপজেলা প্রতিনিধি

Manual3 Ad Code

“করোনা ভাইরাস” সংক্রমণের সামাজিক দুরত্ব বজায় রেখে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদকঃ খন্দকার মো: অজিউর রহমান বলেনঃ
“শান্তিমনে নামাজ আদায়ের মাধ্যমেই আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব”।
ইসলামের ৫টি স্তম্বের মধ্যে নামাজ হলো ২য় স্তম্ব। যা পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার কথা হাদীস শরীফে বারবার উল্লেখ করা হয়েছে। এবং এর গুরুত্ব বুঝাতে পবিত্র কোরআনের ৮২ টি জায়গায় এর কথা উল্লেখ করা হয়েছে তিনি আরও বলেছেন যে, কোন মানুষ যদি প্রতিদিন শান্তিমনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে সে খুব সহজেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে এবং এই নামাজই তাকে সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। তিনি আরো বলেন যে,বর্তমান সময়ে নৈতিক শিক্ষার অবক্ষয়ের ফলে শিক্ষা ক্যাম্পাস আজ লজ্জিত, দিশেহারা ছাত্র সমাজ, আত্বসম্মান ও মর্যাদা রক্ষায় শিক্ষার্থীর মাতা পিতা আজ চিন্তিত।অন্যায়, অবিচার, ব্যাবিচারে,আর ধর্ষণে সমাজ আজ কলংকিত। এমনি এক দুর্যোগময় সময়ে তালামীযে ইসলামিয়ার সকল কর্মীকে নৈতিক শিক্ষায় বলিয়ান হয়ে অসহায়ের পাশে দাঁড়িয়ে সকল দু:শাষন, অন্যায়, অবিচার দূর করার আহবান করেন তিনি। অদ্য মঙ্গলবার,বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া রাজনগর উপজেলা শাখা কতৃক আয়োজিত “দায়িত্বশীল বৈঠক” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual6 Ad Code

রাজনগর উপজেলা তালামীযের সভাপতি হা: মামুন আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলী হোসাইন মিতুলের পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক আবু সালেহ শিপুর স্বাগত বক্তব্যর মাধ্যমে অনুষ্টান শুরু হয়!

Manual1 Ad Code

অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের আহবায়ক, ছাত্রনেতা এম,এ, জলিল। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনগর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি মো: নিলুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটি রাজনগর উপজেলার সাধারন সম্পাদক মাওলানা রাহেল আহমদ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড রাজনগর উপজেলার সভাপতি হা:শাহ নেওয়াজ আহমদ, সাধারন সম্পাদক হা:জাকির আহমদ, ২ নং উত্তরভাগ ইউ,পি আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা হাসান আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code