শিরোনাম
জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওসমানী নগরের এক তরুণ খেলোয়াড় ডাক পেলেন এইচ পি দলে

Coder Boss / ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ

এইচপি দলের ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। মঙ্গলবার ঘোষিত এইচপির স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা এর আগে গত ৫ অক্টোবর করোনা টেস্ট করান। আজ প্রকাশিত প্রতিবেদনে স্কোয়াডের সকল সদস্য নেগেটিভ প্রমাণিত হয়েছেন।

Manual6 Ad Code

এবার স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে আগামীকাল (৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ক্যাম্প।তবে স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই তিন দলীয় ওয়ানডে সিরিজে খেলবে বলে ৯ অক্টোবর শেষ হবে প্রথম ধাপের অনুশীলন।

১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন দলীয় ওয়ানডে সিরিজের পর্দা নামবে ২৩ অক্টোবর। সিরিজ শেষে আবারও শুরু হবে এইচপির ক্যাম্প।মঙ্গলবার ঘোষিত এইচপির স্কোয়াডে ডাক পেয়েছেন সিলেটের তরুণ পেসার রেজাউর রহমান রাজা। সিলেট বিভাগীয় দলের হয়ে সবশেষ জাতীয় দলে দুর্দান্ত পারফর্ম করেন এই পেসার।

Manual8 Ad Code

সিলেট ও পূর্বাঞ্চলের হয়ে ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২১ বছর বয়সী রেজাউর নিয়েছেন ২০ উইকেট। গত মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে প্রাইম ব্যাংকের হয়ে নিয়েছিলেন তিনি ৪ উইকেট।স্কোয়াডে পেস বোলার আছেন ৯ জন। তাদের মধ্যে কেউই জাতীয় দলের অভিজ্ঞতা সম্পন্ন নয়। তবে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ দলের চার জন পেসার আছেন।

Manual6 Ad Code

বাংলাদেশ এইচপি দল : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আকবর আলি, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুণ, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরি সাগর, অভিষেক দাস, রেজাউর রহমান রাজা।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code