শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এইচএসসি পরীক্ষা বাতিলের বিপক্ষে যুক্তি উপস্থাপনকারীদের যুক্তি খণ্ডন

Coder Boss / ৭৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

মো. শরীফ উদ্দিনঃ

আজকে দেখছি এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের সরকারি সিদ্ধান্তের বিরোদ্ধে যুক্তি উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দিচ্ছেন! অনেকেই বলছেন পাইকারি দরে সবাই পাস করাটা অযৌক্তিক! আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, পরীক্ষার কারণেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক একজন শিক্ষার্থী যদি পরীক্ষা চলাকালীন করোনায় আক্রান্ত হয় তাহলে সে কি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে? অংশগ্রহণ করতে চাইলেও কি আপনি জেনেশুনে তাঁকে এলাও করবেন? যদি সে না জানিয়ে অংশগ্রহণ করে তাহলে অন্যদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কি ঠিক হবে? আর যদি সে অংশগ্রহণ করতে না পারে তাহলে তাঁর জীবন থেকে যে একটা বছর চলে যাবে সেটা কি আপনি এনে দিতে পারবেন? এখন আপনিই বলেন কোনটা উচিৎ? আমি শিউর জেনেশুনে আপনি তাঁর কাছেও যাবেন না।

শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে আমি নিজেও টেনশনে ছিলাম। পরীক্ষায় দায়িত্ব পালন করতে যেয়ে প্রতি বছর শিক্ষার্থীদের চেয়ে আমাদের বেশি অংশগ্রহণ করতে হয়। কারণ শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিষয়ে অংশগ্রহণ করলেও আমাদের বাধ্যতামূলকভাবে সকল পরীক্ষায় পরিচালনা করতে হয়। আর আমাদের শিক্ষার্থীরা জীবনে একবার সবাই পাস করলে আপনার সমস্যা কোথায়? মনে রাখতে হবে জীবনে চলার পথ আবিষ্কার করার চেয়ে জীবনে বেঁচে থাকাটাই আগে জরুরি। জীবন থাকলে জীবনে চলার পথও একটা আবিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ।

Manual4 Ad Code

শিক্ষার্থীদের বলবো, আজ তোমাদের জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। এর মাধমে তোমাদের যাবতীয় দুশ্চিন্তার অবসান হলো। এখন তোমাদের উচিৎ পরবর্তী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ঝাঁপিয়ে পড়া। কারণ এই সময়টাই তোমাদের জীবনের জন্য টার্ণিং পয়েন্ট। এখানে যারা ভালো করবে তাঁরাই জীবনে সফলকাম হবে। গণহারে সবাই পাস করলেও এখানে যারা ভালো করতে পারবেনা তাঁরা হয়তো আস্তাকুরেই চলে যাবে। কেউ কেউ হয়তো সেখান থেকেও বেরিয়ে আসবে। যাইহোক সবার জন্য শুভকামনা থাকলো। সরকারি সিদ্ধান্ত মেনে সবাই এই সময়ে ঘরেই থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে।

Manual3 Ad Code

মো. শরীফ উদ্দিন,
প্রভাষক, বিশ্বনাথ সরকারি কলেজ। সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সরকারি কলেজ স্বাধীনতা সরকারি কলেজ, কেন্দীয় কমিটি।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code