শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে দুই বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা, একটি সিলগালা

Coder Boss / ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

বাহুবলে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা, নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ ময়দা, আটা, গুঁড়া দুধ, চিনি, তেল, ডালডা, জেল ও পঁচা-ভাঙা ডিম দিয়ে খাদ্যপণ্য তৈরীর অভিযোগে দুই বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি একটি বেকারিকে সিলগালা করা হয়।

মঙ্গলবার বিকেলে পৃথক অভিযানে এ জরিমানা প্রদান করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার ও সহকারি কমিশনার (ভুমি) খৃষ্টফার হিমেল রিছিল।

Manual8 Ad Code

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়- দীর্ঘদিন ধরে বিএসটিআই-এর লাইসেন্সবিহীন অবস্থায় উপজেলার মিরপুর বাজারে মশিউর আলম নামে এক ব্যক্তি ‘জিসান বেকারি’ প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। যেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ ময়দা, আটা, গুঁড়া দুধ, চিনি, তেল, ডালডা, জেল ও পঁচা ডিম দিয়ে বিভিন্ন ধরণের খাদ্যপণ্য তৈরী করে আসছেন।

Manual6 Ad Code

মঙ্গলবার বিকালে ‘জিসান বেকারি’তে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার। এ সময় তিনি প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি বেকারির কারখানাটি সিলগালা করেন।

Manual3 Ad Code

অপরদিকে, মিরপুর এলাকার নতুন বাজারে অবস্থিত ‘জুয়েল বেকারি’তে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) খৃষ্টফার হিমেল রিছিল। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিএসটিআই পণ্যের লাইসেন্স না থাকায় এবং লাইসেন্স নবায়ন না করায় ‘জুয়েল বেকারি’র মালিক আব্দুল জলিলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code