শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্দ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে

Coder Boss / ৪৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি।

Manual1 Ad Code

মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্দ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) এ উপলক্ষে থানা ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন, পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ। এসময় প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে কমিউনিটি পুলিশিং ডে-এর বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

Manual3 Ad Code

বক্তব্যে তিনি বলেন- কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আধুনিক পুলিশিং জগতে একটি অপরিহার্য পুলিশিং দর্শনে পরিণত হয়েছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণের কথা পুলিশ জানতে পারবে। কমিউনিটি পুলিশিং হচ্ছে একটি দর্শন। যতদিন রাষ্ট্র আছে ততদিন কমিউনিটি পুলিশিং থাকবে। মানুষের মাঝে যেন অপরাধ প্রবণতা না জন্মায়, কমিউনিটি পুলিশিং সে বিষয়ে সর্তকীকরণ করে। কমিউনিটি পুলিশিং হচ্ছে অন্যতম সমাজ সহায়ক।’ কমিউনিটি পুলিশিং এর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। অর্থাৎ কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজের সকল শ্রেণির মানুষের মতামত ব্যক্ত করাই হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-এর কাজ।

তিনি আরও বলেন- সত্যমিথ্যা যাচাই-বাছাই না করে দয়া করে কেউ গুজবে কান দেবোনা। আমরা নিজেরা ভালো হলে সমাজটা ভালো হবে। সকল পুলিশই জনগণ ও দেশের কল্যাণে সর্বত্র কাজ করে যাচ্ছে। আপনার আমার ভাই, ভাতিজা, আত্মীয়ের মধ্যে কেউ একজনই হচ্ছে পুলিশের অংশ। সবসময় চেষ্টা করবো আমার নিজেদের অবস্থান থেকে ভালো কাজ করার। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও সকল ধরনে দুর্ঘটনা রোধে পুলিশকে সহায়তা প্রদান করবো। এবং আমরা সকলে সুস্থ থাকি, সুস্থভাবে চলাফেরা করি সেই লক্ষ্যে কাজ করবো সকলের নিকট আশাবাদী।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার, সিলেট হাইওয়ে সার্কেল শেখ মাসুদ করিম, শেরপুর হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাবুদ্দিন আহমদ, খলিলপুর ইউপি আওয়ামীলীগের সহসভাপতি আশরাফ আলী খান, শেরপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, শ্রমিক নেতা জাহাঙ্গীর মিয়া, খলিলপুর ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজন আহমেদ স¤্রাট সহ স্থানীয় সর্বসাধারণ।

Manual3 Ad Code

আলোচনা সভার শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্য মোহাম্মদ সোহেল আহমদ। শেষে কমিউনিটি পুলিশিং এর জন্য শ্রেষ্ঠ অবদান রাখায় এবছরে শেরপুর হাইওয়ে থানার এসআই আবুল কালাম ও সাধারণ জনগণের মধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে আবু মিয়া-কে পুরস্কার প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code