শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করতে চান নিজাম চৌধুরী

Coder Boss / ৭৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

 

রহিম উদ্দিনঃ

Manual1 Ad Code

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সৌদি আরবের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, জনাব নিজাম চৌধুরী জানান, জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

নিজাম চৌধুরী বলেন, কানাইঘাট উপজেলার মধ্যে উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে পড়া একটি ইউনিয়ন হলো আমাদের ইউনিয়ন। এই ইউনিয়নের মানুষের দুঃখের শেষ নেই! ডিজিটাল বাংলাদেশে উন্নয়নের রুপকার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেলেও সঠিক নেতৃত্বের অভাবে আমাদের ইউনিয়নের জনগণ এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত!

স্বাধীনতার পর থেকে মানুষ নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে বারবার জনপ্রতিনিধি নির্বাচিত করলেও ভাগ্যের পরিবর্তন হয়নি এই ইউনিয়নের মানুষগুলোর। দেশের গুরুত্বপূর্ণ বিভাগ কিংবা উপবিভাগের নেতৃত্বে তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য সফলতা আজ সর্বজন বিধিত। গতানুগতিক ধারার বাইরে একটি ইউনিয়নকে অল্প সময়ে আধুনিক ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করতে হলে নতুন নেতৃত্বের প্রয়োজন। নির্বাচন কিংবা প্রার্থীতার বাইরে আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি মনে করি দেশের নাগরিকদের নাগরিক অধিকার নিশ্চিত করার প্রধান এবং প্রথম দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধিদের। তাই আমি আশাবাদী বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতিক পেলে আমি ইউনিয়ন পরিষদে জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে এবং ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়তে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করবো। আমি আশাবাদী দল আমাকে মুল্যায়ন করবে।

Manual2 Ad Code

সোশাল মিডিয়ায় অনেকেই আমার প্রার্থীতা নানা রকম আলোকপাত করেছেন। নির্বাচন এবং প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি আমার একক সিদ্ধান্তের বিষয় নয়, যাদের সেবায় আমি নিজেকে উৎসর্গ করতে চাই তাদের মতামত এবং সচেতন তরুন সমাজ ও সম্মানিত মুরব্বিগণদের পরামর্শ নিয়েই এবং আমার দলীয় নিদর্শনায় আমার পথচলা, অবশ্যই তাদের পরামর্শ ও সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে চাই যাই।
সে জন্য সকলের একান্ত ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

Manual8 Ad Code

নিজাম চৌধুরী
৩নং দিঘিরপার ইউনিয়ন।
কানাইঘাট, সিলেট।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code