শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মপাশার মধ্যনগরে হ্যান্ডট্রলির ধাক্কায় এক শিশুর মৃত্যু

Coder Boss / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহেশখলা বাজারের পশ্চিমপাশের সড়কে পাথরবোঝাই একটি ইঞ্জিনচালিত হ্যান্ড ট্রলির ধাক্কায় সড়কের নিচে পড়ে গিয়ে তানজীদ মিয়া নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৬ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই শিশুটির বাড়ি উপজেলার সাউদপাড়া গ্রামে। সে ওই গ্রামের মুদি দোকানের ব্যবসায়ী ওয়াসিম মিয়ার ছেলে। ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে হ্যাণ্ডট্রলি চালক সাইকুল ইসলাম (২১)কে আটক করে স্থানীয় লোকজন। তাঁর বাড়ি পাশের তাহিরপুর উপজেলার তেরঘর রতনপুর গ্রামে।
এলাকাবাসী,মধ্যনগর থানা পুলিশ ও ওই শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের কালাগড় এলাকায় একটি সেতু নির্মাণের কাজ চলছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে পাশের তাহিরপুর উপজেলার বাগলী এলাকা থেকে পাথরবোঝাই একটি ইঞ্জিনচালিত হ্যাণ্ডট্রলি
নিয়ে ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের কালাগড় এলাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। সকাল নয়টার দিকে হ্যাণ্ডট্রলিটি উপজেলার মহেশখলা বাজারের পশ্চিমপাশের সড়কে আসে। এ সময় শিশু তানজিদ মিয়া ওই সড়কের ওপর দিয়ে প্রতিবেশী এক শিশুর (১২) সঙ্গে নিজ বাড়ি ফিরছিল।এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে তানজীদকে পেছন থেকে ধাক্কা মারে। এতে তানজিদ সড়কের নিচে ছিটকে পড়ে এবং মাথার খুলি ফেটে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। আশপাশে থাকা স্থানীয় লোকজন এগিয়ে এসে সঙ্গে সঙ্গে হ্যাণ্ডট্রলির চালক সাইকুল ইসলাম (২১)কে আটক করে মহেশখলা বাজারে নিয়ে আসে। এ সময় শিশু তানজীদকে তাদের বাড়িতে নিয়ে যান তার স্বজনেরা। খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে মহিষখলা বাজারে গিয়ে আটক হওয়া সাইকুলকে গ্রেপ্তার করে মধ্যনগর থানায় নিয়ে আসে।

Manual3 Ad Code

মধ্যনগর থানার ওসি নির্মল দেব বলেন ঘটনায় নিহত শিশুটির পরিবারের সদস্যদের কারও কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই শিশুটির পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনা নিয়ে শিশুটির পরিবার মামলা না করায় ইঞ্জিনচালিত হ্যান্ডট্রলি চালক সাইকুলকে বংশীকুণ্ডা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসাইনের জিম্মায় দিয়ে চালককে ছেড়ে দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি)চেয়ারম্যান বিল্লাল হোসাইন বলেন, ঘটনাটি নিয়ে শিশুটির পরিবার মামলা করতে আগ্রহী নয়।তাই এটি স্থানীয়ভাবে দুইপক্ষের লোকজন বসে আলোচনার মাধ্যমে সূরাহা করবেন বলে আমাকে জানানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code