শিরোনাম
ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জের মাধবপুরে বালু নিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট

Coder Boss / ৩৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

Manual3 Ad Code

এইচ অার রুবেল বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ :: পূর্বে কোন বিরোধ বা কোন শত্রুতা নেই, বিন্দুমাত্র সহনশীলতা কিংবা সম্প্রীতি নেই তাদের মধ্যে। শুধু মাত্র বালু ক্রয়-বিক্রয় নিয়ে একটু কথা কাটাকাটি নিয়ে বাড়ি ভাংচুর, লুটপাট চালানো হয় প্রতিপক্ষের ঘরবাড়িতে। বসতঘরের সকল মালামাল শুধু ভাংচুর ও মারপিট করে ক্ষান্ত হয়নি, ঘরের মধ্যে থেকে পোশাক, আসবাবপত্র, রান্না করা ভাত পুকুরে ফেলে দেয় পাশ্ববর্তী গ্রামের প্রতিপক্ষরা। বাড়িতে থাকা মহিলাদের শ্লীলতাহানীরও চেষ্টা করে হামলাকারীরা।

সোমবার সকালে মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত পিতা সামছু মিয়ার ছেলে আবু কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসিন আল মুরাদ, মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ও নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ জাবেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হামলা-ভাঙচুর, মারপিট, শ্লীলতাহানী ও লুঠপাটের ঘটনায় মাধবপুর থানায় আবুল কালামের মা রহিমা বেগম (৫৫) বাদী শানু মিয়া, রেনু মিয়া, নানু মিয়া, খেলু মিয়াসহ ২৩জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

যানাজায়, আবুল কালাম (২৮) নিজ ঘরের কাজ করানোর জন্য বালুর প্রয়োজন হলে ঐদিন রাতে পার্শ্ববর্তী উত্তর নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান ছেলে খেলু মিয়া (৫০)’র কাছ থেকে বালু ৫০ হাজার টাকার বালু ক্রয় করেন। নগদ ৩০ হাজার টাকাও অগ্রিম দিয়ে আসেন খেলু মিয়ার কাছে। পরদিন সকালে আবুল কালাম বালু আন্তে গেলে খেলু মিয়া বালু দিতে অস্বীকার করেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাটি হয়। এক পর্যায় আবুল কালাম বাড়িতে চলে আসার কিছুক্ষণ পরই খেলু মিয়া তার দলবল নিয়ে আবুল কালামের বাড়িতে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমন করে ঘরের টিন, দরজা-জানালা, বাথরুম, আলমিরা, খাট, টিভি, ফ্রিজ, সিলিং ফ্যান, মোবাইল, রান্নাঘর, সবকিছু ভাঙচুর করে। এতে প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আবুল কালামের পরিবার।

আবুল কালামের মা রহিমা বেগম বলেন, সকালে রান্না করে খাবারের জন্য বসি। এমন সময় হঠাৎ খেলু মিয়া ও শানু মিয়ার নেতৃত্বে ২০০ জন লোক আমাদের বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই ঘরে হামলা শুরু করে। আমাদেরকে কথা বলার কোন সুগোগ দেয়নি। রামদা, দা, সাপল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে সকল আসবাবপত্র ভাংচুরসহ বিদেশ যাওয়ার জন্য প্রায় ৫লাখ টাকা, ভরি স্বর্ণালঙ্কার লুঠ করে নিয়ে যায়। আমরা চিৎকার শুরু করলে গলায় ছুরি ধরে রাখে। প্রায় দুই ঘণ্টা তান্ডব চালানোর পর সবকিছু পুকুরে ফেলে চলে যায়।

Manual4 Ad Code

নিপা আকতার বলেন, হঠাৎ করে অনেক লোকজন বাড়িতে ঢুকে ভাংচুর করা শুরু করে। তাদের তান্ডব দেখে আমরা ভয়ে চুপ করেছিলাম।
বাড়িতে থাকা নিকট আত্মীয় মর্জিনা বেগম ও রাসেল বলেন, এমনভাবে হামলা করা হয়েছে যা বর্ণনাতীত। এই বাড়িতে এখন রান্না করে খাওয়ারও ব্যবস্থা নেই। থাকার খাটও ভাঙ্গা।

Manual6 Ad Code

পরিদর্শনে আসা অতিরিক্ত পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসিন আল মুরাদ বলেন, যে পরিবারটির ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে তাদের সাথে পূবের্র কোন শত্রুতা নেই। তবে ভাঙচুরের বিষয়টি খুবই দুঃখজনক। তারা ভাংচুর করে আবার সবকিছু পুকুরে ফেলে যায়।

Manual1 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার খবর শুনেই আমি সেখানে ছুটে যাই। বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এব্যাপারে একটি মামলা করা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code