শিরোনাম
ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রণয় বর্মন এর পাশে মানবিক জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন

Coder Boss / ৮১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

Manual6 Ad Code

সত্যজিৎ দাস, সংবাদ প্রতিনিধি।

Manual3 Ad Code

দরিদ্রতাকে জয় করেছেন অদম্য মেধাবী শিক্ষার্থী প্রণয় বর্মন। সে তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের নারায়ন বর্মন ও মনি বর্মন এর সন্তান। শত কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে সে এবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকায় এমবিবিএস কোর্সে (মেধা তালিকায় ৪৩৬ নং মেধাক্রমে) ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছে। কিন্তু অর্থাভাবে ভর্তি হতে পারছিল না। আজ ১১/০৪/২০২১ তারিখ জেলা প্রশাসক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন এর সাথে সাক্ষাৎ করলে তিনি তাকে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং যে কোন প্রয়োজনে যোগাযোগ অব্যাহত রাখার জন্য বলেন। মেধাবী শিক্ষার্থী প্রণয় বর্মন জানায়, তারা এক বোন ও দুই ভাই। ছোট ভাই সূর্য্য বর্মন তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত। তার বাবা একজন মৎস্যজীবী এবং মাতা মনি বর্মন পাথর শ্রমিক। বিগত ২০১৮ সালে তাহিরপুর উপজেলার তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ এবং ২০২০ সালে সিলেট সরকারি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। ভর্তির জন্য আর্থিক সহায়তা পেয়ে প্রণয় বর্মন আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং বলেন তার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করার। এসময় তার বাবা নারায়ন বর্মন উপস্থিত ছিলেন। সহায়তার জন্য জেলা প্রশাসক এর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code