শিরোনাম
চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সরকার দেশের সকল হাসপাতালগুলোকে আধুনিকায়ন করতে কাজ করছে:মুহিবুর রহমান মানিক এমপি

Coder Boss / ৫৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

Manual6 Ad Code

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সরকার স্বাস্থ্য বিভাগের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। দেশের হাসপাতালগুলোকে উন্নয়নের মাধ্যমে আধুনিকায়ন করা হচ্ছে। তিনি বলেন, জনদূর্ভোগ লাঘবে জেলায়-জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমানে এ করোনা মহামারীর সময়ে তিনি সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, কোভিড-১৯ ভ্যাক্সিন নেয়া সকলের জন্য প্রয়োজন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবানও জানান তিনি। সোমবার সকালে সুনামগঞ্জ জেলার একমাত্র ছাতক ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন ও হাসপাতালে ডেন্টাল ইউনিট উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ডা.সাইদুর রহমান, ডা.ফয়সল আহমদ, ডা.ফাতেমাতুজ জোহরা, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, ইউপি সদস্য সুনু মিয়া, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ব্যবসায়ী মাও.আকিক হোসেন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল হাসান, ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের জেনারেল সেক্রেটারি অরুণ দাস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায় প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ক্বারী আব্দুস সামাদ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code