শিরোনাম
চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে নদীপথে লোডিং-আনলোডিং বন্ধ

Coder Boss / ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

Manual1 Ad Code

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে নদী পথে সকল লোডিং-আনলোডিং বন্ধ রয়েছে। লাফার্জ হোলসিম কর্তৃক খোলাবাজারে ক্রাশিং চুনাপাথর বিক্রির প্রতিবাদে নদী পথে সকল লোডিং-আনলোডিং বন্ধ করে দেয় ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে মাইকিং করে নদী পথে সকল লোডিং-আনলোডিং বন্ধ রাখার আহবান জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নদী পথে লোডিং-আনলোডিং কার্যক্রম বন্ধ থাকবে বলে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ জানিয়েছেন। ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক, ছাতক লাইষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও এফবিসিসিআই’র ভুমি মন্ত্রনালয় কমিটির চেয়ারম্যান আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে লাফার্জ হোলসিম কর্তৃপক্ষ খোলাবাজারে ক্রাশিং চুনাপাথর অবাদে বিক্রি করায় এখানের ব্যবসায়ী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ ব্যাপারে গত ৩ এপ্রিল লাফার্জ কর্তপক্ষের সাথে এখানের ব্যবসায়ীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে খোলাবাজারে ক্রাশিং চুনাপাথর বিক্রির কোন সরকারী আদেশ বা ট্রেড লাইসেন্স শো- করতে পারেনি লাফার্জ কর্তৃপক্ষ। ৪ এপ্রিল এক চিঠির মাধ্যমে লাফার্জ কর্তৃপক্ষ বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে এক সপ্তাহ সময় চেয়ে নেন। কিন্তু সপ্তাহ অতিবাহিত গেলেও এ বিষয়ে লাফার্জ কর্তৃপক্ষ যোগাযোগ না করায় লাগাতার আন্দোলনের অংশ হিসেবে নদী পথে লোডিং-আনলোডিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে জানতে লাফার্জ হোলসিমের কমিউনিকেশন ম্যানেজার তৌহিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code