শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে দু’পক্ষের সংঘর্ষ নারীসহ আহত ৪০

Coder Boss / ৭৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ১০জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল সেমাবার দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গ্রামের মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে মসজিদের অভ্যন্তরেই কথা কাটা-কাটি হয় সাউদেরগাঁও গ্রামের মৃত কলমদর খানের পুত্র দৌলত খান ও মৃত রশিদ মিয়ার পুত্র আজাদ মিয়ার মধ্যে। এ নিয়ে গ্রামের উভয় পক্ষের লোকজনের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করে আসছিল। সোমবার দুপুরে এ ঘটনার জের ধরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত মরম আলী(৩৫), লিটন মিয়া(৩৬), সায়েদ মিয়া(৩২), দৌলত খান(৪০), ওলাছ খান(৫০), সুজন খান(৩০), আলী নূর(২০), রনিছা বেগম(৫৫), সুয়েব খান(৪০) ও গয়াছ খান(৫০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মহিব উদ্দিন(৩২), গৌছ আলী(৫০), সাদিক মিয়া(২২), মনির উদ্দিন(৪৫), জনেদ খান(৩৫), আখলুছ মিয়া(৩০), রাশেদ খান(১৬), উজ্জ্বল হোসেন(২২), আঙ্গুর খান(৩৫), এমরান হোসেন(২০), ফরিদ খান(৩৫)সহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code