শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শুক্লা অষ্টমী তিথি উপলক্ষ্যে সাড়ে তিন’শ বছরের ঐতিহ্য বাহী শ্যামবাউলের আখড়ায় পূন্য স্নান অনুষ্ঠিত।।

Coder Boss / ৩৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার::
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৪ নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রা পাশা গ্রামে অবস্থিত শ্রী শ্রী শ্যামবাউল গোস্বামীর আখড়া।
প্রায় সাড়ে তিনশত বছরের পুরনো ঐতিহ্য বাহী এই ধর্মপ্রতিষ্ঠান। প্রতি বছর চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথি উপলক্ষে এই দিনে দীর্ঘ বছর যাবত আখড়ার উদ্যোগে আখড়ার নিজস্ব বান্নীর তলা মাঠে মেলা এবং পূন্য স্নান অনুষ্ঠিত হয়, সাম্প্রদায়িকতা ভুলে হাজারো দর্শনার্থীরা অংশ গ্রহণ করেন মেলাটিতে । বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন শ্যামবাউল গোস্বামীর হাজারো ভক্ত বৃন্দ।
কিন্তু কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এবং সরকারি নির্দেশ পালন করতে গত বছর থেকে কোন রকম আনুষ্ঠানিকতা ছাড়াই পালিত হয় এই দিবস টি।
নাম মাত্র ধর্মীয় নিয়ম রক্ষার্থে এবছরেও আজ ২০ এপ্রিল ২০২১ ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠিত হয় পূন্য স্নান এবং কির্তন। এতে অংশ গ্রহণ করেন এলাকার হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ।

শ্রী শ্রী শ্যাম বাউল গোস্বামী ছিলেন ইষ্ট সাধনায় সিদ্ধি লাভে সমর্থ, অলৌকিক শক্তি লাভের অধিকারী, যুগসিদ্ধ এক মহা পুরুষ। শ্রী শ্রী রাম কৃষ্ণ গোস্বামীর নিকট দীক্ষা লাভ করে বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য তিনি বানিয়াচং আসেন।

Manual5 Ad Code

অনেক বাঁধাবিঘ্ন অতিক্রম করে অবশেষে যাত্রাপাশা মহল্লায় তিনি আখড়া প্রতিষ্ঠা করেন। তিনি অসহায় ব্যাধিগ্রস্ত জীবের পরিত্রাণকারী হিসেবে মানুষের অন্তরে স্থান করে নিয়েছিলেন।
শ্যাম বাউলের বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ও ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে শ্যামবাউল গোস্বামীর অসংখ্য ভক্ত ও শিষ্য রয়েছে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code