শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিনামূল্যে বীজ-সার পেলো কলারোয়ার ১৫০০জন কৃষক

Coder Boss / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

Manual2 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা থেকে;

Manual1 Ad Code

সাতক্ষীরা কলারোয়ার ১৫০০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়। মহামারি করোনা ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং চলতি মৌসুমে উফশী আউশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কলারোয়া পৌরসদসহ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার (২৫এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। এতে স্বাগত বক্তব্যে দেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান হোসেন। এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ-সার বিতরণ করা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে এ বীজ ও সার বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে সেই লক্ষ্যে প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। খাদ্য মোকাবিলায় বড় চ্যালেঞ্জ নিয়ে সরকার করোনাকালীন যেন খাদ্য ঘাটতি না ঘটে তাই বিনামূল্যে কৃষকদের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-কলারোয়া পৌরমেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুল,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, ভিপি মোরশেদ আলী, রবিউল হাসান, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, আসলামুল আলম আসলাম, এসএম মনিরুল ইসলাম, সামসুদ্দিন আল মাসুদ বাবু, মাস্টার নুরুল ইসলাম, শেখ ইমরান হোসেনহ প্রমুখ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, এ কর্মসূচির পুনর্বাসন আওতায় পর্যায়ক্রমে উপজেলার ১৫০০জন কৃষকের মধ্যে চাহিদা মোতাবেক উফশী আউশ বীজ-৫কেজি, ডিএপি সার-২০কেজি ও এমওপি সার-১০কেজি করে বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন প্রতি কৃষক ১বিঘা জমির জন্য এই প্রণোদনা সহায়তা পাচ্ছেন বলে জানান।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code