আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ এলাকায় সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান, আনন্দ সংগঠনের উদ্যােগে ২শ হতদরিদ্র পরিবারের মাঝে ১২মে বুধবার লুঙ্গি ও শাড়ি কাপড় বিতরণ করা হয়।
জানাগেছে, এই সংগঠনটি বেশ কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন গ্রামে হত দরিদ্রদের স্বাস্থ্য সেবা সহ, বিবাহ ও মানুষকে বিভিন্ন সেবা প্রদান করে আসছে। ৩১জন তরুণ সদস্যকে নিয়ে আনন্দ সংগঠনটি ইতোমধ্যে বিভিন্ন কাজের জন্য এলাকায় প্রশংসিত হয়েছে।
ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল বিচিত্রা’র সম্পাদক ও সাংবাদিক ছাদেকুর রহমান রতন, সাংবাদিক আল মামুন খান, আনন্দ সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন শেখ ও সদস্যবৃন্দ।
সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমাদের সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সেবামূলক সামাজিক প্রতিষ্ঠান। আমাদের উদ্দেশ্য দরিদ্র অসহায় মানুষের সেবা প্রদান করা এবং বিভিন্ন বিষয়ে সচেতন করে গড়ে তোলা।
সাধারন সম্পাদক আল আমিন শেখ বলেন, আমাদের সহকর্মীদের সহযোগিতায় আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।