শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নিহত এক(০১)

Coder Boss / ৭৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

Manual3 Ad Code

আল-মামুন খান, তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

তাড়াইল উপজেলায় জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. শফিকুল ইসলাম (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডুবাইল বিলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম দিগদাইড় গ্রামের মো. মতি মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডুবাইল বিল জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে দিগদাইড় এলাকার সাদেক ভেন্ডারের লোকজনের সঙ্গে একই এলাকার মো. মতিউর রহমানের লোকজনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে সন্ধ্যা সাতটার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

Manual2 Ad Code

সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের ছোড়া বল্লমের আঘাতে সাদেক ভেন্ডারের পক্ষের মো. শফিকুল ইসলাম গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Manual6 Ad Code

একজন নিহতের তথ্য নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code