শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটের কানাইঘাট উপজেলায় মরণব্যাপি মাদক ইয়াবার আগ্রাসন দিন দিন বেড়ে যাওয়ায় অভিবাকরা তাদের সন্তানদের নিয়ে এক ধরনের উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

Coder Boss / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

Manual3 Ad Code

নিজস্ব প্রতিনিধি:: সিলেটের কানাইঘাট উপজেলায় মরণব্যাপি মাদক ইয়াবার আগ্রাসন দিন দিন বেড়ে যাওয়ায় অভিবাকরা তাদের সন্তানদের নিয়ে এক ধরনের উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

Manual2 Ad Code

উপজেলার বিভিন্ন এলাকায় দিন দিন ইয়াবা আসক্ত হয়ে পড়েছেন তরুন যুবসমাজ সহ বিভিন্ন বয়সের লোকজন। অনেক কলেজ শিক্ষার্থীরা ইয়াবা আসক্ত হওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে শংকিত হয়ে পড়েছেন অভিবাকরা। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স নিতি থাকার কারনে অনেকে মাদক ব্যবসায়ী বোতলজাত মাদক বিক্রি ছেড়ে দিয়ে ইয়াবার খুচার ব্যবসায় জড়িয়ে পড়েছেন।

অনুসন্ধান সহ বিভিন্ন সূত্রের খবরে জানা যায়, ইয়াবা বিক্রিতে অধিক লাভ থাকার কারনে অনেকে এ ব্যবসার সাথে কানাইঘাটে একটি বড় চক্র জড়িত রয়েছে। ইয়াবা ট্যাবলেট সহজে বিক্রি ও লোকানো যায় জামেলা কম সহজে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার প্রবনতা কম থাকার কারনে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে ইয়াবার ব্যবসা করছেন অনেকে।

Manual1 Ad Code

এক সময় কানাইঘাট উপজেলায় ইয়াবা আসক্তের সংখ্যা একেবারে কম ছিল ও ইয়াবার মতো মাদকের নাম জানতনা অনেকে। কিন্তু গত কয়েক বছর ধরে কানাইঘাটের পৌর শহরে কিছু এলাকা এবং সীমান্তবর্তী সুরাইঘাট, দনা, খাড়াবাল্লা, বৃহত্তর গাছবাড়ী সহ কিছু এলাকায় বর্তমানে ইয়াবার বিস্তার দিন দিন বাড়ছে।

এক সময় যারা ভাসমান মাদক বিক্রি করত তারা এখন আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে ইয়াবা খুচরা ও পাইকারী ভাবে বিক্রি করছে। অধিক লাভ থাকার কারনে বিভিন্ন ছাত্রাসায় এ ব্যবসার সাথে বর্তমানে অনেকে জড়িত হয়ে পড়েছেন। র‌্যার্ব, বিজিবি ও থানা পুলিশ বিভিন্ন সময় ইয়াবা সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও ইয়াবার আগ্রাসন কমছেনা দিনে দিনে তরুন ও যুব সমাজ ইয়াবা আসক্ত হয়ে পড়েছেন।

Manual6 Ad Code

গত ২মাসে ইয়াবা সহ কয়েকজনকে র‌্যাব ও পুলিশ গ্রেফতার করেছে। বিভিন্ন সুত্রে জানা গেছে কানাইঘাটে ইয়াবা আসছে মূলত সীমান্তবর্তী দনা ও সুরাইঘাট এলাকা দিয়ে। ভারত থেকে সহজে ইয়াবা নিয়ে আসছে মাদক চোরাকরাবারীরা।

Manual5 Ad Code

এছাড়া কানাইঘাট উপজেলার পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলা থেকে কানাইঘাটের সড়কের বাজার দিয়ে ইয়াবার বড় বড় চালান ডুকে থাকে। বেশিরভাগ ইয়াবা কানাইঘাট থেকে সিলেট শহর সহ বিভিন্ন উপজেলায় পাটানো হয়। ছোট যানবাহন করে ভাসমান অবস্থায় পুলিশের চোখ ফাকি দিয়ে উপজেলার বাজার কেন্দ্রিক বিভিন্ন সর্প্ট ও গ্রাম এলাকায় ফেরি করে ইয়াবা বিক্রি করে থাকে ছদ্ধবেশিরা। তারা ইয়াবা আসক্তদের কাছে ফোনের মাধ্যমে আদান-প্রদান করে ইয়াবা বিক্রি করে থাকে। আবার নির্দিষ্ট জায়গায় ইয়াবা পৌছে দেয় তারা। অনেক নারীও ইয়াবা সেবন করে থাকেন এমন অভিযোগ পাওয়া গেছে। যার কারনে বোতলজাত মাদক, ফেনসিডিল বিক্রি কানাইঘাটে কমলেও ইয়াবা ট্যাবলেট বিক্রি বাড়ছে। ইয়াবার আগ্রাসন প্রতিরোধ আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান আরো জোরদারের উপর গুরত্ব দিয়েছেন সবাই। পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৌতিক মহল ও সামাজিক সংঘটন গুলোকে জনসচেতন মুলক কার্যক্রামের উপর জোর দেওয়ার জন্য সচেতন মহল জানিয়েছেন। তা না হলে ইয়াবার আগ্রাসনে তরুন ও যুবসমাজ দিন দিন বিপদগামী হয়ে পড়বে যা একসময় তা প্রতিরোধ করা সম্ভব হবে না বলে অনেকে অভিমত ব্যাক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code