শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে প্রেমের ফাঁদে ফেলে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার , অপহরণকারী গ্রেফতার

Coder Boss / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

Manual3 Ad Code

এস কে আর সুমন, যশোর জেলা প্রতিনিধি:
কেশবপুর থেকে অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার ও এ ঘটনায় অভিযুক্ত অপহরণকারী অনিক দে (২০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ১১ জুন স্কুল ছাত্রী মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার সুজাপুর গ্রামের স্কুল ছাত্রী মা বাদী হয়ে অনিক দে (২০) কে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীনের নির্দেশে থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা পিন্টু লাল দাস আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার রাতেই থানা এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার ও অনিক দে কে গ্রেফতার করেন। অপহৃত স্কুল ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণি ছাত্রী। অভিযুক্ত অপহরণকারী অনিক দে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাংগা এলাকার অরুন দের ছেলে। শনিবার উদ্ধার ও আটককৃতকে আদালতে উপস্থিত করা হয়। আদালতের নির্দেশে অভিযুক্ত অপহরণকারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার যশোর সদর হাসপাতালে স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। মেয়েটি বর্তমানে তাঁর মা-বাবার কাছে রয়েছেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন বলেন, স্কুল ছাত্রীকে উদ্ধার ও এ ঘটনায় অভিযুক্ত অপহরণকারী অনিক দে কে গ্রেফতার করা হয়েছে। আটককৃতকে শনিবার যশোর আদালতের প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code