শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আশাশুনিতে লকডাউনের ৮ম দিনে মোবাইল কোর্টে ২টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায়

Coder Boss / ৭৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

Manual3 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা থেকে;

Manual3 Ad Code

করোন সংক্রমণ রোধে সাতক্ষীরা জেলা প্রশাসনের আহবানে লকডাউন এর অষ্টম দিন আশাশুনি উপজেলায় ঢিলে-ঢালাভাবে অতিবাহিত হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও মোড়ে মোড়ে সাধারণ মানুষের ভিড় দেখাগেছে। এদিন স্থানীয় রুটে কোন বাস চলাচল করতে দেখা যায়নি। তবে ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, ইঞ্জিন ভ্যান, মোটরসাইকেল এর দখলে ছিল রাস্তাঘাট। লকডাউন এ ঘরে থাকার কথা থাকলেও কিছু অসচেতন জনগন বেশী বেশী বাহিরে বেরিয়ে হাট-বাজার ও মোড়ে মোড়ে আড্ডা দিয়ে উৎসব মূখর পরিবেশে লকডাউন পালন করেছেন। এসময় অধিকাংশ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধানে অনীহা ছিল। এদিকে, লকডাউন সফল করতে স্বল্প পরিসরে কয়েকটি এলাকায় প্রশাসনের তৎপরতা ছিল। উপজেলার কয়েকটি স্থানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনের মধ্যে জেলা প্রশাসন ঘোষিত বিভিন্ন নির্দেশনা পালনসহ যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কিনা তা তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় সরকারি নীতিমালা অমান্য করায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক লকডাউন বাস্তবায়নে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন সুলতানা উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২টি মামলায় সর্বমোট ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন ভঙ্গ করলে এবং স্বাস্থ্য বিধি না মানলে বা জেলা প্রশাসনের দেয়া শর্ত ভঙ্গ করলে মোবাইল কোর্টের মাধ্যমে আরও কঠোর শাস্তি প্রদান করা হবে জানানো হয়। এদিকে, উপজেলার সচেতন মহল লকডাউন চলাকালে উপজেলা প্রশাসন এর তৎপরতা উপজেলা ব্যাপী আরও বৃদ্ধির দাবী জানিয়েছেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code